চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিফলে যায়নি সাব্বিরের ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরু এবং শেষটায় নড়বড়ে ব্যাটিং। মাঝে সাব্বির রহমানের ৫৮ রানের দুর্দান্ত ইনিংস। তাতে আবাহনীর স্কোরবোর্ডে জমা পড়ল ১৫০ রান। মাঝারি পুঁজি নিয়েও ব্রাদার্সকে চাপে রাখল আকাশী-নীল শিবির। বল হাতেও দ্যূতি ছড়ালেন সাব্বির। লেগ স্পিন করে নিলেন ২ উইকেট। আর তাতে প্রিমিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ২৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ল মোসাদ্দেক হোসেন সৈকতের দল।

সংক্ষিপ্ত স্কোর: আবাহনী লিমিটেড- ১৫০/৭, ব্রাদার্স ইউনিয়ন-১২৫/৭

মাঝারি লক্ষ্যে ব্যাটিয়ে নেমে জয়ের আশা জাগিয়েছিল ব্রাদার্স। ১৩ ওভার পর্যন্ত পরিস্থিতি ছিল তাদের অনুকূলে। ৪১ রানের ইনিংস খেলে ইয়াসির আলি রাব্বি সাজঘরে ফিরতেই বদলে যায় ম্যাচের চেহারা। একের পর উইকেট তুলে ব্রাদার্সের রান তোলার গতি কমিয়ে দেন আবাহনী বোলাররা। মোহাম্মদ শরিফউল্লাহর ২৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধান কমাতেই ভূমিকা রেখেছে।

Banglabid

ব্রাদার্স ওপেনার মিজানুর রহমান করেন ৩০ রান। তাদের তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই ছাড়াতে পারেননি দুই অঙ্ক। সাব্বিরের সমান ২টি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। তাপস ঘোষ ও মোসাদ্দেক নেন একটি করে উইকেট।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে আবাহনী। শুরুটা ভাল না হলেও সাব্বির রহমানের ফিফটি ও জাহিদ জাভেদের ৪৪ রানের ইনিংসে পায়ের তলায় মাটি পায় আবাহনী।

তাদের শুরুটা হয়েছিল খুবই বাজে। দলীয় ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার মুনিম শাহরিয়ার (৩) ও নাজমুল হোসেন শান্ত (৩)। সাব্বির-মোসাদ্দেক তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান তুলে শুরুর চাপ সামলে নেন।

Reneta

১৮ বলে ২৩ রান করে মোসাদ্দেক সাজঘরে ফিরলে ভাঙে পঞ্চাশ পেরোনো জুটিটি। পরে সাব্বিরের সঙ্গে জুটি গড়ে ওঠে জাভেদের। দুজন মিলে যোগ করেন আরও ৫৮ রান। দলীয় ১১৭ রানের মাথায় সাব্বির ফেরেন সাজঘরে। তখনও ইনিংসের বাকি ২৮ বল। তবে সেখান থেকে ৩৩ রানের বেশি তুলতে পারেনি আবাহনী।

নিউজিল্যান্ড সফরে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে দেশে ফেরা সাব্বিরের ৪৩ বলে ৫৮ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়ের মার।

ব্রাদার্সের রনি হোসেন ও মেহেদী হাসান নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন হাবিবুর রহমান জনি, সাখাওয়াত হোসেন ও মোহাম্মদ শাহজাদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসসাব্বির রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT