চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ টেস্টে পাস, মাশরাফীকে পেতে লটারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিটনেস টেস্টে উতরে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দেখা যাবে সাবেক অধিনায়ককে। তাকে পেতে আগ্রহী চারটি দল। যে কারণে লটারির মাধ্যমে নির্ধারণ হবে নড়াইল এক্সপ্রেসের দল।

রোববার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে ফিটনেস পরীক্ষা দেন মাশরাফী। বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেন, ‘মাশরাফী বেশ ভালো করেছে, ভালোভাবেই পাশ করেছে।’ যদিও বিপ টেস্টে মাশরাফী কত পেয়েছেন সেটি জানাননি তিনি।

ফিটনেস পরীক্ষা শেষে কোভিড-১৯ পরীক্ষার জন্য মাশরাফীর নমুনা নেয়া হয়েছে। নেগেটিভ হলে তিনি ঢুকে যাবেন জৈব-সুরক্ষা বলয়ে। তার আগেই নিশ্চিত হয়ে যাবে দল।

Banglabid

জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী মাশরাফীকে দলে পেতে আবেদন করেছে। আগ্রহ প্রকাশ করেছে বেক্সিমকো ঢাকাও।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিলেন, একাধিক দল মাশরাফীকে চাইলে হবে লটারি।

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে টুর্নামেন্টের মাঝপথে অনুশীলনে ফেরেন মাশরাফী। গত মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে হালকা ফিটনেস সেশনের পর হাতে তুলে নেন বল। ছোট রানআপে নিজেকে ঝালিয়ে নেন টাইগার পেসার।

Reneta

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ওয়ানডে নেতৃত্ব ছাড়েন মাশরাফী। পরের আট মাসে তাকে দেখা যায়নি মিরপুরে অনুশীলন করতে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরুর আগে সিটি ক্লাব মাঠে রানিং করতে গিয়ে চোট পান। ফিরে আসে হ্যামস্ট্রিংয়ের পুরনো ব্যথা। চোট কাটিয়ে ১০ কেজি ওজন কমিয়ে বোলিংয়ে ফেরেন মাশরাফী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভাস্কর্যবিরোধীরা দেশ ও জাতির শত্রু’

পরবর্তী

রেড-কার্পেট নেই, ভিন্ন রকম অস্কারের আয়োজন জুমে

পরবর্তী

রেড-কার্পেট নেই, ভিন্ন রকম অস্কারের আয়োজন জুমে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT