চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলেও ম্যাচের ভাগ্যবদলে ‘ফ্যাক্ট’ মিরাজ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:৪৪ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজের পরে বিপিএল টি২০তেও প্রতিনিয়তই প্রতিপক্ষের জন্য ফ্যাক্ট হিসেবে আবির্ভাব হচ্ছেন মেহেদি হাসান মিরাজ। নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন তরুণ প্রতিভাবান এ  স্পিনার।

শুক্রবারের ম্যাচেও নিজেকে আবার চেনালেন তিনি। চার ওভার বোলিং করে ২২ রানে নিয়েছেন দুটি উইকেট। মিরাজের শিকার হয়েছেন লঙ্কান অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা ও বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান।

রাজশাহীর হয়ে ইনিংসের দ্বিতীয় ওভারটি যখন করতে আসলেন মিরাজ, তার সামনে তখন ব্যাটসম্যান শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা। যার ব্যাটিং টিভি পর্দায় বলা যায় অনেক দেখেছে মিরাজ। হয়তো এক প্রকার ইচ্ছাশক্তি নিয়েই বোলিং করেছেন অভিজ্ঞ সাঙ্গার বিপক্ষে, দেখি কিছু করা যায় কিনা। ভাগ্যবিধাতা এক্ষেত্রে মিরাজের সঙ্গেই ছিল ওভারের শেষ বলে মিরাজকে স্লগ করতে গিয়ে বোল্ড সাঙ্গাকারা। হাঁটা দিলেন সাজঘরের দিকে। মিরাজের উল্লাস বাঁধনহারা।প্রথম ওভারে মাত্র পাঁচ রানে এক উইকেট।

Banglabid

অষ্টম ওভারে সাকিবের বিপক্ষে বল করতে গিয়ে প্রথম বলটি করলেন অফ স্ট্যাম্পের বাইরে ফুলার। সাকিব ক্রিজ থেকে একটু বের হয়ে ড্রাগ করতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হলেন। এবার যেন মিরাজ খুশীতে অনেক বেশি মাতোয়ারা।এ ওভারে মাত্র চার রানে এক উইকেট।

দশম ওভারে বল করতে এসে মিরাজ দেন আবার পাঁচ রান। আর ১৪তম ওভারে দেন ৮ রান। ওই ওভারে যদি মিরাজকে মোসাদ্দেক একটি চার না মারতেন, তবে আরে উজ্জ্বল থাকত মিরাজের বোলিং ফিগার।

এর আগে বিপিএলের নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে মিতব্যয়ী বোলিং করেছেন মিরাজ। তিন ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে দখল করে একটি উইকেট। খুলনার ব্যাটসম্যানরা যখন বুঝেশুনে ব্যাট চালাচ্ছিল তখনই রাজশাহীর দলনায়ক আক্রমণে আনেন মিরাজকে। বোলিংয়ে এসেই সফল হন মিরাজ। নিকোলাস পুরানকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান।

Reneta

আজকের পর থেকে হয়তো মিরাজকে নিয়ে নতুন করে ভাববে প্রতিপক্ষ শিবির।

 

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন নির্বাচন: গণমাধ্যম বনাম সামাজিক যোগাযোগ মাধ্যম

পরবর্তী

‘গোল ফিফটি অ্যাওয়ার্ড’ রোনালদোর, সেরা তিনে নেই মেসি

পরবর্তী

'গোল ফিফটি অ্যাওয়ার্ড' রোনালদোর, সেরা তিনে নেই মেসি

রাজধানীতে সিআইডি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT