চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনোদ খান্নার জীবনাবসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
বিনোদ খান্না

বিনোদ খান্না

বলিউডের প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক বিনোদ খান্না (৭০) আর নেই। আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে মারা যান তিনি। দীর্ঘদিন যাবৎ​ তিনি ইউরিনারি ব্লাডার ক্যানসারে ভুগছিলেন। ডিহাইড্রেশনের সমস্যা হওয়ায় ৩১ মার্চ তাকে মুম্বাইয়ে গিরগাওয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয় তাকে। তিনি এখানেই চিকিৎ​সাধীন ছিলেন।

এর আগে সংবাদ মাধ্যমকে তার ছেলে রাহুল খান্না জানিয়েছিলেন, ‘বাবার অবস্থার বেশ উন্নতি হয়েছে। ​শিগগিরই তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।’

এদিকে বিনোদ খান্নার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

Banglabid

বলিউডের সেরা তিন হ্যান্ডসাম অভিনেতাদের একজন মনে করা হয় বিনোদ খান্নাকে। এ তালিকায় তার সঙ্গে আরও আছেন ধর্মেন্দ্র ও শাম্মি কাপুর। কিন্তু গত ৬ এপ্রিল সামাজিক যোগাযোগের মাধ্যমে বিনোদ খান্নার ছবি দেখে অনেকেই আঁৎ​কে ওঠেন। সবার প্রশ্ন—এ কোন বিনোদ খান্না?

বিনোদ খান্না ১৯৬৮ সাল থেকে শুরু করে তিন দশকে প্রায় দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘মেরে আপনে’, ‘মেরা গাও মেরা দেশ’ ছবিতে তার অভিনয় মনে রেখেছেন অনেকেই।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন বিনোদ খান্না। এখন তিনি লোকসভায় গুরুদাসপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। টাইমস অব ইন্ডিয়া।

হাসপাতালে বিনোদ খান্না
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনোদ খান্না
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মান ‘ক্লাসিকো’ হেরে বায়ার্নের স্বপ্ন ধূলিসাৎ

পরবর্তী

যেভাবে থামানো যেতে পারে হাওরবাসীর কান্না

পরবর্তী

যেভাবে থামানো যেতে পারে হাওরবাসীর কান্না

‘রাবতা’র টিজারে আবেদনময়ী দীপিকা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT