চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ঘরে থাকুন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের বিস্তার এড়াতে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের প্রায় সবাই প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার দুদফা প্রচারণা চালালেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সকালে সতর্কতামূলক স্ট্যাটাস দেয়ার পর রাতে লাইভে এসে দেশসেরা ওয়ানডে অধিনায়ক সবাইকে ঘরে থাকার বিনীত অনুরোধ জানান।

সবাইকে সতর্ক করে মাশরাফী বলেন, ‘একটা কথা মনে রাখবেন, আপনার ঘরের ক্যাপ্টেন কিন্তু আপনি নিজে। আপনি যদি আপনার ঘরের ক্যাপ্টেন্সি ঠিকমতো করতে পারেন, আমি নিশ্চিত যে এর প্রকোপ কিছুটা হলেও কমাতে পারব। এছাড়া ডিজাস্টার হবার চান্স কিন্তু বেশি।’

‘করোনাভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। আতঙ্কিত না হবারও কোনো কারণ নাই। পৃথিবীর সব বড় বড় দেশগুলোও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তারা কোনোভাবেই পেরে উঠতে পারছে না। এখন আমাদের কী করণীয় উচিৎ বা আমরা যত বড় বড় দেশগুলো দেখছি ভেঙে পড়ছে। আমাদের দেশ তো এমনিতেই ছোট, মানুষের সংখ্যা অনেকবেশি। আমাদের যদি এমন ক্রাইসিস আসে, আল্লাহ না করুক কী হতে পারে আমরা সবাই বুঝতে পারছি।’

Banglabid

‘তাই এই মুহূর্তে করণীয় অনেককিছু আছে যেগুলো আমি মনে অরি যে আমাদের সবারই করা উচিৎ। এক হচ্ছে, ঘরে বসে আল্লাহকে ডাকা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহকে বলা যে আমাদের উপর রহমত করুন। এই ধরনের দুর্যোগ থেকে আমাদের সহযোগিতা করুন। কারো যেন না হয়, সবাই যেন সুস্থ থাকি।’

‘দ্বিতীয়ত, করণীয় যেগুলো আছে আমাদের। সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই প্রবাসী ভাই ও বোনরা যারা বিদেশে থাকেন, আসছেন দেশে বা বেড়াতে গিয়েছিলেন সেখানে, আসছেন। এখানে আপনাদের অনেককিছু করার আছে। প্রথম হচ্ছে, অবশ্যই নিয়মকানুনগুলো মেনে চলা। কোয়ারেন্টাইন এই শব্দটা ব্যবহার না করে বলব গৃহবন্দী থাকা। এবং সেটা আপনার পরিবার নিয়ে না, আপনি আলাদা ১৪ দিন থাকা এবং ১৪ দিন পার হবার পর যদি আপনি অসুস্থ না হন, তখন আপনার পরিবারকে নিয়ে ঘরে থাকা।’

‘যতক্ষণ না কোনো ঘোষণা আসছে, ডাক্তাররা বা সমাজের উচ্চপদস্থরা ঘোষণা না করছে যে, উই আর সেইফ। ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘরে থাকা। এটা হচ্ছে ফার্স্ট থিংস।’

Reneta

‘এরপরে আমাদের অবশ্যই করণীয় আছে যেটা হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া নিয়মিত, নিয়মিত ১৫-২০ মিনিট পরপর পানি পান করা এবং আপনার ঘর, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এসব ব্যাপার কিন্তু আছে। আমাদের কিন্তু এইসব নিয়ম-কানুনগুলো মেনে চলতে হবে। এর থেকে কঠিন অবস্থায় যাওয়ার পর কিন্তু মেনে চললে সুযোগ আমরা পাব না। তাই আমাদের উচিৎ, এখনই এই জিনিসটাকে শক্ত হাতে প্রতিহত করা।’

‘কারণ এটা একটা রাষ্ট্র ক্রাইসিস হয়ে যেতে পারে। এবং আমরা কেউই জানি না, আমাদের আশে পাশে কার আছে। আমরা বের হচ্ছি, আমরা কার হাত ধরছি। আমরা কী করছি, আমরা কেউই জানি না যে, এই ভাইরাসটা কে নিয়ে চলছে।’

‘কারণ, এই ভাইরাসটা ১৪ দিন সময় নেবে আপনি বোঝার জন্য। তাই আমার মনে হয় যে, এটা গভীরভাবে চিন্তা করা দরকার। আমরা যে এটাকে গুরুত্ব দিচ্ছি না এটা যদি আমাকে আপনাকে আমাদের পরিবারকে বা সামাজিকভাবে কাউকে আঘাত করে, তখন কিন্তু সামাল দেয়া খুব কঠিন হবে।’

‘আগেও বলেছি ইতালির মতো দেশ, বড় বড় দেশগুলো কিন্তু হিমশিম খাচ্ছে। সো এখানে আমরা কতটুকু পারবো সেটা ভাবার সময় এসেছে। কারণ দেশটা অনেক ছোট, মানুষের সংখ্যা অনেক বেশি। তাই এখানে কিন্তু ভাবার সময় আছে।’

‘তো আমাদের যে করণীয় জিনিসগুলা আছে, আমরা করি। এটা করা খুবই প্রয়োজন। একটা কথা মনে রাখবেন যে, আপনার ঘরের ক্যাপ্টেন কিন্তু আপনি নিজে। আপনি যদি আপনার ঘরের ক্যাপ্টেন্সি ঠিকমতো করতে পারেন, আমি নিশ্চিত যে এর প্রকোপ কিছুটা হলেও কমাতে পারব। এছাড়া ডিজাস্টার হবার চান্স কিন্তু বেশি।’

‘আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ঘরে থাকুন। প্লিজ প্লিজ প্লিজ। আপনি নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, আপনার সমাজকে সুরক্ষিত রাখুন। এটা আপনার আমার সবার দায়িত্ব। এই মুহূর্তে কোনোভাবেই এফোর্ট করতে পারি না বাইরে আসা। বিনা কারণে ঘর থেকে বের হওয়া। আমরা অনেক সময় বলি যে, আমরা সময় পাই না, কাজের ব্যস্ততা। একারণে পরিবারকে সময় দেয়া। তো আপনি এখন সময় দেন। এখন আপনার কাজের ব্যস্ততা নাই। আর সবাই দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন। যতটুক না করলেই না। তারপরও আমি বলব, ঘরে থাকুন, আপনার সমাজকে রক্ষা করুন। ভালো থাকুন সবাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পের কাঁচামাল আমদানির সময়সীমা বাড়লো

পরবর্তী

বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

পরবর্তী

বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

রিজার্ভ চুরি: আরসিবিসির আবেদন খারিজ যুক্তরাষ্ট্রের আদালতে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT