চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনিয়োগ ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিশ্ব বিনিয়োগ ফোরাম-২০১৮ এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য পাঁচ দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন।

রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

জেনেভার প্যালেইস দ্যাস নেশন্স-এ ২২ অক্টোবর এই সম্মেলন শুরু হবে। রাষ্ট্রপতি জেনেভায় বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং হোমল্যান্ড ও গ্লোবাল সিকিউরিটি সংক্রান্ত ২০তম বার্ষিক অধিবেশনে অংশ নেবেন।

Banglabid

কর্মসূচি অনুযায়ী ফ্লাইটটি ২২ অক্টোবর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) জেনেভার কোয়েট্রিন বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে জেনেভা যাওয়ার পথে রাষ্ট্রপতি আগামীকাল স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করবেন।

সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউএন অফিসস্থ স্থায়ী প্রতিনিধি শামীম আহসান এবং জেনেভার আঞ্চলিক সরকার ও জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের প্রতিনিধি বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।

রাষ্ট্রপতিকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্র্যান্ড হোটেল কেম্পিনক্সিতে নিয়ে যাওয়া হবে, সুইজারল্যান্ড সফরকালে এখানেই তিনি অবস্থান করবেন।

Reneta

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাসস’কে জানায়, ভবিষ্যৎ লক্ষ্যের বিষয়ে মতবিনিময়ের জন্য ‘ইনভেস্টিং ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এই বিনিয়োগ সম্মেলনে বিশ্বের সরকার ও রাষ্ট্র প্রধান, মন্ত্রী ও আন্তর্জাতিক কোম্পানির প্রধান নির্বাহীগণ যোগ দেবেন।

ফোরামে আন্তর্জাতিকীকরণ ও শিল্পায়নের এই নতুন যুগে আন্তর্জাতিক বিনিয়োগের বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হবে।

দ্য ২০১৮ ফোরামে অর্ধশতাধিক অনুষ্ঠান থাকছে, যার মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্ব নেতৃবৃন্দের অংশগ্রহণে বিনিয়োগ শীর্ষ সম্মেলন, দ্য গ্লোবাল ইনভেস্টমেন্ট গেম চেঞ্জার্স সামিট, মন্ত্রী পর্যায়ের বৈঠক, সম্মেলন, বেসরকারি খাত বিষয়ক অধিবেশন, উচ্চ পর্যায়ের অংশীজন বৈঠক, নেটওয়ার্কিং ইভেন্ট, পুরস্কার অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট ভিলেজ।

মূল অনুষ্ঠানের ফাঁকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি তার ৫ দিনের সরকারি সফর শেষে ২৬ অক্টোবর বেলা সোয়া তিনটায় ঢাকার উদ্দেশ্যে জেনেভার কোয়েট্রি বিমানবন্দর ত্যাগ করবেন এবং দুবাই হয়ে ২৬ অক্টোবর সকাল সোয়া ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাষ্ট্রপতিসুইজারল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৪ অক্টোবর সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট

পরবর্তী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সমঝোতা স্মারক সই

পরবর্তী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সমঝোতা স্মারক সই

কোহলির রেকর্ড আর সেঞ্চুরির মিছিল থামছেই না

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT