চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে অর্থপাচার হয়েছে ৭ লাখ ৯৮ হাজার কোটি টাকা: অর্থনীতি সমিতি

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
২:২০ অপরাহ্ণ ২২, মে ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের অর্থনীতি বিষয়ক আলোচনা করছেন একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার পর থেকে কালোটাকার পরিমাণ ৮৮ লাখ কোটি টাকা এবং এখন পর্যন্ত বিদেশে অর্থপাচার হয়েছে ৭ লাখ ৯৮ হাজার কোটি টাকা বলে জানিয়েছে অর্থনীতি সমিতি। আগামী অর্থবছরের জন্য ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব প্রকাশ করে এ তথ্য জানান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। প্রস্তাবিত বাজেট চলতি বাজেটের চেয়ে ৩ থেকে ৪ গুন বড়।

রোববার ঢাকার ইস্কাটনে অর্থনীতি সমিতি কার্যালয়ে প্রস্তাবগুলো তুলে ধরেন অধ্যাপক আবুল বারকাত।

অধ্যাপক আবুল বারকাত বলেন, বাজেটে বিশাল ব্যয়ের বিপরীতে রাজস্ব আয় ধরা হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৩৬ কোটি টাকা। অর্থনীতি সমিতির প্রস্তাব অনুযায়ী স্বাধীনতার পর থেকে কালোটাকার পরিমান ৮৮ লাখ কোটি টাকা। আগামী বাজেটে যদি এর মাত্র ২% উদ্ধার করা যায় তাহলে ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা পাওয়া সম্ভব। আর এখন পর্যন্ত বিদেশে অর্থপাচার হয়েছে ৭ লাখ ৯৮ হাজার কোটি টাকা। এর ১০% উদ্ধার করা গেলে ৭৯ হাজার ৮৩২ কোটি পাওয়া যাবে। এই অর্থে মানুষের কল্যাণে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া সম্ভব।

অর্থনীতি সমিতি মনে করে, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে কালো টাকা এবং অর্থ পাচার দুটোতেই রাশ টানা সম্ভব।

বাজেট উপস্থাপনায় ড. আবুল বারকাত বলেছেন, বিপদজনক আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। ২০৩২ সাল নাগাদ বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ বিপদে পড়তে পারে। তখন বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থাকতে পারে।

তিনি আরও বলেন, সরকারের বাজেট শুরুই হয় টাকা-পয়সাকে মূল লক্ষ্যবস্তু ধরে নিয়ে। আমরা মনে সমাজ নির্মাণে এই পদ্ধতির শুরুটাই ভ্রান্ত। কারণ টাকা-পয়সা কখনো মূল লক্ষ্য হতে পারে না, তা লক্ষ্য অর্জনের মাধ্যম হতে পারে মাত্র। আমাদের বাজেট প্রণয়নের কর্মকাণ্ড শুরু হচ্ছে শোভন জীবন নির্মাণে দেশের মানুষের জন্য কী কী প্রয়োজন তা দিয়ে। এর মধ্যে আছে, মানুষের সুস্বাস্থ্য, সুস্থ দীর্ঘায়ু। আমাদের দেশে উন্নয়নের কথা বললে বলা হয়, ৭১ বছর আয়ু। আমরা ৭১ বছর আয়ু গুরুত্বপূর্ণ মনে করি না। এক দিকে জনগণের চাহিদা, অন্য দিকে টাকা-পয়সা। আমরা বাজেট ব্যালেন্সের পক্ষে নই। আমরা অর্থনীতি ব্যালেন্সেরও পক্ষে নই। আমরা সোশ্যাল ব্যালেন্সের পক্ষে।

আবুল বারাকাত আরও বলেন, বৈষম্য-অসমতা-দারিদ্র্য দূর করতে শুধু আসন্ন বাজেটে নয়, আগামী অন্তত ৫ বছর সমাজ থেকে আয়, সম্পদ, স্বাস্থ্য ও শিক্ষা বৈষম্য ক্রমাগত হ্রাস করে এক সময় নির্মূল করার লক্ষ্যে যেতে হবে। বাজেটে আয় ও ব্যয়ের মৌলিক কাঠামোগত পরিবর্তন হতে হবে। বাজেটে অর্থায়নের উৎস নির্ধারণে দরিদ্র, নিম্নবিত্ত, বিত্তহীন, প্রান্তিক, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্য মধ্যবিত্ত শ্রেণির ওপর কোনো ধরনের কর দাসত্ব আরোপ করা যাবে না।

চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭.৫ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয় ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয় ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

 

ট্যাগ: দরিদ্রনিম্নবিত্তবাজেট প্রস্তাববিদেশে অর্থপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মোসাদ্দেক যদি খেলে, ওর ভূমিকা একটু ভিন্ন থাকবে’

পরবর্তী

খুলনায় ২ জেএমবি সদস্যের ২০ বছরের কারাদণ্ড

পরবর্তী
খুলনায় জেএমবি সদস্যের কারাদণ্ডের খবরের জন্য সংবাদ ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় ২ জেএমবি সদস্যের ২০ বছরের কারাদণ্ড

গ্যাস চেম্বারে মৃতদেহের ছবি, আত্মহত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্ল্যাটে গ্যাস চেম্বার করে দুই মেয়েসহ মায়ের আত্মহত্যা

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT