চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:০৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: শুরু আর শেষের মধ্যে আশ্চর্য মিল। ২০১৪ সালে দ্বিতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেয়ার পর মাশরাফী বিন মোর্ত্তজা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন জিম্বাবুয়েকে। পাঁচ ম্যাচের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। মাশরাফীর অধিনায়কত্ব অধ্যায়ের শেষটাও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই (৩-০) হল।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে মাশরাফী পূর্ণ করেছেন জয়ের ফিফটি। ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন ৫০টি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ জয়টি এসেছে বৃষ্টি আইনে ১২৩ রানে।

টানা চার সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সবগুলোতেই নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। জিম্বাবুয়েকে টানা ১৭ ম্যাচ হারানোর কীর্তিও রেখে গেলেন দেশসেরা অধিনায়ক।

Banglabid

সন্ধ্যায় সিলেটের আকাশ কাঁদল। শুরু হল বর্ষণ। খেলার মাঝে বিরতি পড়ায় অধিনায়কের শেষটা দীর্ঘ হল। রাত বাড়ল, তবুও কিছু দর্শক মাঠে থাকলেন, মাশরাফীর পাশে থাকলেন। সবার ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হলেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক।

বিকেলে দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। স্টেডিয়ামের বাইরে তখনও অনেক দর্শক। প্রিয় মাশরাফীকে ভালোবাসা কৃতজ্ঞতা জানাতে এসেছেন তারা। ক্রিকেটভক্তদের ভালোবাসার জোয়ারে ভেসে গেছেন মাশরাফী। হাত নাড়িয়ে দিয়েছেন অভিবাদনের জবাব।

শেষবার টস করে মাঠ ছাড়ার সময় গ্র্যান্ড স্ট্যান্ডের সামনের দর্শকরা চিৎকার করছিলেন মাশরাফীকে কাছে পেয়ে। তাদের ডাকে সাড়াও দেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। রাত বাড়ে করতালি, চিৎকার তবু থামে না।

Reneta

২০০১ সালে জাতীয় দলে জায়গা করে নেন গতির ঝড় তোলা মাশরাফী। ২০০৯-এ টেস্ট দলের অধিনায়কত্ব পান তিনি। চোটে পড়ায় বেশিদিন পালন করতে পারেননি দায়িত্ব। একবছর পর ওয়ানডে দলের নেতৃত্বও পেয়েছিলেন। কিন্তু মাত্র ৭ ম্যাচ পর আবার ইনজুরি। হাঁটুতে বারবার অস্ত্রোপচারের ফলে প্রিয় সংস্করণ টেস্ট খেলা থেকে বিরত থাকতে হয় তাকে।

গতি কমিয়ে বোলিংয়ে বৈচিত্র্য এনে নতুন শুরু করেন নড়াইল এক্সপ্রেস। ২০১৪ সালে ফের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক হয়ে ফিরে আসেন। তার পেছনের সব আক্ষেপ পূর্ণতা পেতে থাকে ওয়ানডেতে একের পর এক সাফল্যে।

তার আগের সময়টায় মুশফিকুর রহিমের অধীনে হারের ভারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দলের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যোগ্যতা নিয়ে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা। মাশরাফীর অধিনায়কত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট পায় নতুন ভোরের সন্ধান। জয়ের বিশ্বাস দলের মধ্যে ছড়াতে থাকেন অধিনায়ক। রূপকথার মতোই বদলাতে থাকে বাংলাদেশের পারফরম্যান্স।

তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল হয়ে ওঠে শক্তিশালী। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি হোম সিরিজ জেতে বাংলাদেশ। মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে পুরো বিশ্বকে চমকে দেয়। সাফল্যের ধারাবাহিকতায় ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে বাংলাদেশ।

ওই বছরই দলের অধিনায়ক থাকা অবস্থায় মাশরাফী অবসর নেন টি-টুয়েন্টি ক্রিকেট থেকে। দলের শ্রীলঙ্কান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও বিসিবির অদৃশ্য চাপে মাঠ থেকেই ঘোষণা দেন এই সংস্করণ আর খেলবেন না। টি-টুয়েন্টিতে দল ধুঁকতে থাকায় অবসর ভেঙে মাশরাফীকে ফেরার অনুরোধ করা হয়েছিল এমন কথাও শোনা গেছে। কিন্তু কথায় আর কাজের সঙ্গে অমিল রাখতে চাননি মাশরাফী।

চ্যাম্পিয়ন্স ট্রফির পথ ধরেই ২০১৯ বিশ্বকাপে জাগে বড় অর্জনের সম্ভাবনা। কিন্তু স্বপ্ন হোঁচট খায় মাঝপথে। বোলিংয়ে নির্বিষ থাকেন মাশরাফী। আট ম্যাচে বাংলাদেশ জয় পায় তিনটিতে।

ওয়ানডে অবসর নিয়েও তৈরি হয়েছিল চাপ। বিসিবি সংশ্লিষ্ট অনেকেই প্রত্যাশা করছিলেন বিশ্বকাপ শেষ হতেই ক্যারিয়ারেরও শেষ বলে দিক মাশরাফী। পারফরম্যান্স, রাজনীতিতে আসা, সবকিছু নিয়েই সমালোচনা হচ্ছিল। অবশেষে অনেকটা চাপের মুখেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে নিয়ে নেন। অধিনায়কের ভূমিকায় মাশরাফীকে আর দেখা না গেলেও পারফর‌ম্যান্স ঠিক থাকলে তাকে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে কলার উঁচিয়ে মাঠে নামতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের শ্রদ্ধা

পরবর্তী

‘অধিনায়ক’ মাশরাফীর সঙ্গী যে কীর্তি

পরবর্তী

‘অধিনায়ক’ মাশরাফীর সঙ্গী যে কীর্তি

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে নেই অ্যালিসন, ভিনিসিয়াস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT