চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির হারানো আবেদন ফেরাতে তারানা হালিমের নানা পরিকল্পনা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:১৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
বাংলাদেশ, বিনোদন
A A

স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সোনালি যুগ ফিকে হলেও আবার নব্বই দশকের দর্শক প্রিয় বিটিভিকে ফেরাতে চান সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া তারানা হালিম। দেশের মানুষের কাছে বিটিভির আবেদন ফেরাতে সব ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন তিনি। বিটিভির নিবিড় পরিচর্যা নিশ্চিত করতে সপ্তাহে দু’দিন টেলিভিশন ভবনে অফিস করছেন তথ্য প্রতিমন্ত্রী।

তথ্যমন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বটি নতুন হলেও ব্যক্তি তারানা হালিমের সঙ্গে বিটিভির পরিচয় নতুন নয়।  নতুন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথোপকথনে তারানা হালিম জানান, আপাতত বিটিভির দর্শক প্রিয়তা ফেরানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তিনি।বাংলাদেশি নারী লেখক বা সাংবাদিক বসে আছেন বইয়ের শেলফের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ নব্বই দশকের পর ক্রমেই দেশের দর্শক বিটিভি বিমুখ হয়েছে এই সত্য স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন: আমি দায়িত্ব নিয়ে দেখলাম যে আগে বিটিভির যে আবেদন দর্শকদের মাঝে ছিলো সেটা কমে গেছে, দর্শক বিটিভি বিমুখ হয়েছে।  তবে এখনো গ্রামে-গঞ্জে বিটিভির যথেষ্ট চাহিদা আছে।

তাই বিটিভির হারানো রূপ ফেরাতে সেট থেকে শুরু করে অনুষ্ঠান, সংবাদ সব কিছুতেই পরিবর্তন আনতে চান তিনি।

Banglabid

বিটিভির পুরোনো আমেজের সঙ্গে নতুন যুগের চাহিদার সংমিশ্রণে নেয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন: আমি প্রথমে চিন্তা করলাম আমাদের সেটগুলোকে আরও আকর্ষণীয় করতে হবে।  সেজন্য প্রতিশ্রুতিশীল গ্রাফিক ডিজাইনারদের আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।  আমাদের যারা প্রবীণ আছেন তাদের আইডিয়া অভিজ্ঞতা আছে কিন্তু বয়সের কারণে উদ্যম নিয়ে কাজ করতে পারেন না। তাই বিটিভির অনুষ্ঠান মানোন্নয়ন কমিটি নামে একটি কমিটি গঠন করেছি, যে কমিটিতে নবীন-প্রবীণের সমন্বয় থাকবে।

অনুষ্ঠানের মান নিশ্চিতে কঠোর হচ্ছেন জানিয়ে বলেন: বিটিভির অনুষ্ঠানসূচি ধরে ধরে সংশোধন আনতে আমি নিজে দুই দিন করে অফিস করছি।  এখন কোন অনুষ্ঠানের জন্য তদবির চলবে না।  মান সম্পন্ন না হলে প্রোগ্রাম বাদ।  তদবিরের প্রোগ্রাম বন্ধ।  যেসব প্রোগ্রাম মানসম্পন্ন নয় সেগুলো ঝরে পড়বে।

আসছে জাতীয় টেলিভিশন পুরস্কার
দেশের টেলিভিশন শিল্পে আগ্রহীদের উৎসাহিত করতে জাতীয় টেলিভিশন পুরস্কার আবারও শুরু করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তারানা হালিম।

Reneta

তথ্য প্রতিমন্ত্রী বলেন: অনেক শিল্পী আছেন যাদের কাছে পুরস্কারের টাকারও চেয়েও বড় বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর হাত থেকে তার কাজের স্বীকৃতি গ্রহণ করা।  এই চিন্তা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো টেলিভিশনে শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ অভিনেতার মতো ক্যাটাগরিতে আমরা জাতীয় টেলিভিশন পুরস্কার আবার চালু করছি।  অর্থাৎ ২০১৭ সালে টেলিভিশনের জন্য নির্মিত কাজগুলো থেকে শ্রেষ্ঠ কাজগুলোকে ২০১৮ সালে আমরা পুরস্কৃত করবো।

জনপ্রিয় নাটকগুলো পুননির্মাণ
বিটিভির দর্শকপ্রিয় একটি নাটক ছিলো অয়োময়।  ১৯৯০ সালে বিটিভিতে প্রচারিত এই নাটকের অন্যতম অভিনয় শিল্পী ছিলেন তারানা হালিম।

বিটিভিতে প্রচারিত সংশপ্তক নাটকের একটি দৃশ্য

তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে তাই তিনি চান এইসব দিনরাত্রি, সংশপ্তক, বহুব্রীহি’র মতো বিটিভির জনপ্রিয় নাটকগুলো বর্তমান সময়ের দর্শকরা আবার দেখুক, নতুন ভাবে এবং এই সময়ের প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পীদের অভিনয়ে।

এখন দেশের ঘরে ঘরে টেলিভিশন সেট, সুদূর এলাকায় পৌঁছে গেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এই সময়ে বিটিভির পুনরুজ্জীবনের জন্য বেসরকারি টেলিভিশনগুলোতে বিটিভির নাটক-অনুষ্ঠানের প্রচারণার ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানান তারানা হালিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিভিশন শিল্পতথ্য প্রতিমন্ত্রীতারানা হালিমবাংলাদেশ টেলিভিশনবিটিভি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিমানের সেই উড়োজাহাজের সৈয়দপুর যাওয়া হলো না

পরবর্তী

সীমান্ত এলাকায় ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণসহ ১৬ প্রকল্প অনুমোদন

পরবর্তী
একনেক বৈঠক (ফাইল ছবি)

সীমান্ত এলাকায় ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণসহ ১৬ প্রকল্প অনুমোদন

কেমন আছেন পাইলট আবিদ সুলতানের স্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT