চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে যে ‘বিচ্ছিন্ন’ ঘটনাগুলো সতর্ক হওয়ার সংকেত দিচ্ছে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৪৫ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
বাংলাদেশ ইসলামী আন্দোলনের সমাবেশে নেতাকর্মীরা অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গুরুত্বপূর্ণ দিনে প্রতিবারই একটা না একটা অঘটন ঘটে। এসব আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেই। কিন্তু এই ‘বিচ্ছিন্ন’ ঘটনা এখন ভয়াবহ স্বাধীনতাবিরোধী ঘটনা হিসেবে, রাষ্ট্রবিরোধি ঘটনা হিসেবে মহামারী আকার ধারণ করেছে। এখন এইসব ঘটনাগুলোকে আমরা বিচ্ছিন্ন বলে গুরুত্বহীন বলতে পারি না। এবার বিজয় দিবসেও যথারীতি এইসব নোংরা ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের গোপালপুরে বিজয় দিবস উপলক্ষে শহীদদের জন্য মোনাজাতে বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের বেহেশত চেয়ে পরপর দু’বার মোনাজাত পরিচালনা করেছেন এক মাদ্রাসার অধ্যক্ষ। ঘটনার পরে উত্তেজনা দেখা দিলে মো. ফায়জুল ইসলাম নামের ওই মাদ্রাসার অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে পুলিশ। মোনাজাতটি পরিচালনা করেন গোপালপুর দারুল উলুম মাদ্রাসার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফায়জুল ইসলাম। মোনাজাত পরিচালনার সময় তিনি পর পর দু’বার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনীদের বেহেশত কামনা করে দোয়া পরিচালনা করেন। বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও শিশুদের কুচকাওয়াজের আয়োজন করা হয়। বিজয় মঞ্চে বিজয় দিবসের ব্যানার করা হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না। পরে মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আবদুল হাই বর্তমান মেয়রের কাছে জানতে চান, কেন অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা হয়নি। আবদুল হাই অভিযোগ করেন, ‘ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকার কারণ জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা হলে জিয়াউর রহমানের ছবিও ব্যবহার করতে হবে। স্বাধীনতাযুদ্ধের তিনি ঘোষক ছিলেন।’  মহান বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে এ জাতীয় ঘটনা কিসের ইঙ্গিত দেয়? আমরা কী স্বাধীন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র লক্ষ শহীদের বিনিময়ে অর্জন করিনি? তবে কেনো এখনো প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বত্র এইসব স্বাধীনতাবিরোধীদের প্রকাশ্য দাপট? একজন নির্বাচিত মেয়র, তিনি যে দলেরই হোন না কেনো, তাকে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ত্ব মেনে চলতে হবে, চলতে হবে সংবিধান মেনে। বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বে জড়িয়ে আছেন এক মহান নেতা, যাকে অস্বীকার করলে এই দেশকেই অস্বীকার করতে হয়। নির্বাচিত মেয়র যদি বলেন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করলে তার দলীয় প্রধানের ছবিও ব্যবহার করতে হবে, তবে কী আমরা বুঝবো না যে, তিনি স্থানীয় সরকারের অধীন একজন মেয়র হয়েও দলীয় অনুগত্যের বাইরে যেতে পারেননি! আবার ময়মনসিংহের আমরা দেখেছি নিজেদের লাল-সবুজে জড়িয়ে ময়মনসিংহ শহরে ‘বিজয় মিছিল’ করেছে স্বাধীনতাবিরোধী জামায়াতের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্রশিবির। এ ঘটনা প্রমাণ করে এরা আবার সংগঠিত হেচ্ছে। আজকের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক এইসব চিহ্নিত শত্রুর বিনাশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT