চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুবন্ত বিচার বিভাগ পানিতে নাক উঁচু করে বেঁচে আছে: মওদুদ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৯:২০ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
বাংলাদেশের বিচার বিভাগের প্রতিনিধিরা এক সভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার বিচার বিভাগের স্বাধীনতা ধূলিস্মাৎ করে দিয়েছে দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিচার বিভাগ ডুবন্ত পানিতে নাক উঁচু করে বেঁচে আছে। বিচার বিভাগ নিয়ে কথা বলার মতো মনোভাবও হারিয়ে গেছে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভাষা সংগ্রামী অলি আহাদের ৫ম এবং সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলকক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি বলেন: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার বিচার বিভাগকে যেভাবে হেনস্থা করেছে তা লজ্জাজনক। সরকার বিচার বিভাগকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বিচার বিভাগের পক্ষে মানুষের আর কথা বলার বা আন্দোলন করার সম্ভাবনা নেই।

তিনি বলেন, বিচার বিভাগের প্রতি এমন আচরণের গভীর পরিণতি সরকার উপলব্ধি করতে পারছে না। এখন যেটুকু স্বাধীনতা আছে ভবিষ্যতে আর সেটুকু থাকবে না। বিচারপতিদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এতে আর কেউ সুবিচার করার সাহস পাবে না।

Banglabid

সরকারের সিদ্ধান্তহীনতার কারণে রোহিঙ্গা সংকট প্রকট আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন মওদুদ আহমেদ ।

তিনি বলেন, রোঙ্গিাদের প্রতি আমাদের মানবিকতা অবশ্যই আছে। আমরা তাদের সেভাবে সহযোগিতাও করছি। কিন্তু এটিই সমাধান নয়। এভাবে কতদিন? এর সমাধান করতে হবে দ্রুত। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

মওদুদ বলেন, আমরা আমাদের সব বন্ধুদের হারিয়েছি। ভারত মানবিক সহায়তা দেখিয়েছে, কিন্তু কূটনৈতিক সহায়তা দেয়নি। অথচ সেটাই প্রয়োজন ছিলো। ভারত, চীন, রাশিয়া সবাই সু চি’র পক্ষ নিয়েছে। এমতাবস্থায় এর সমাধান জটিল। এজন্য আন্তর্জাতিকভাবে সমাধানের পন্থা বের করতে হবে।

Reneta

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে সভাপতিত্ব করেন একেএম মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামান হায়দার, অলি আহাদের কন্যা ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান, আবু নাসের মুহামম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচার বিভাগমওদুদ আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবলো নেরুদার রহস্যঘেরা মৃত্যু নিয়ে নতুন তথ্য

পরবর্তী

অকপটেই স্বীকার করলেন অর্থমন্ত্রী!

পরবর্তী

অকপটেই স্বীকার করলেন অর্থমন্ত্রী!

Chelsea players celebrate a goal during a match at Stamford Bridge. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলফলকের ম্যাচে চেলসির নাটকীয় জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT