চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কী? টুইটারে খালেদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

দুর্নীতির অভিযোগে বিচারাধীন একটি মামলার ‘রায় ঘোষণা’ করে একজন প্রতিমন্ত্রীর মন্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

‘আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে’- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার করা এমন বক্তব্য আদালত অবমাননার মধ্যে পড়ে কিনা?

এমন প্রশ্ন রেখে তিনি টুইট করেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধান বিচারপতি কী পদক্ষেপ নিচ্ছেন জনগণ সেইদিকে নজর রাখছে।

Banglabid

রোববার বিকেল সোয়া ৩টার দিকে এক টুইট বার্তায় এ প্রশ্ন রাখেন তিনি।

টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, শুক্রবার, জানুয়ারি ১৯, পত্রিকায় এসেছে, বিনাভোটের এক প্রতিমন্ত্রী বলেছে, “১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে।”

গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, আপনারা একটু অপেক্ষা করুন। আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে।

Reneta

প্রতিমন্ত্রীর এ বক্তব্যের পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠে।

বিশিষ্টজনেরা বলছেন, আদালতের রায় কী হবে সেটা প্রতিমন্ত্রী জানলেন কী করে? তাহলে খালেদা জিয়ার মামলার রায়ের খসড়া কি তার কাছে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত অবমাননাখালেদা জিয়াপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের ঘরে

পরবর্তী

ক্রোম ও ফায়ারফক্সে ভয়াবহ ম্যালওয়্যাররূপী এক্সটেনশন

পরবর্তী
ম্যালওয়্যার

ক্রোম ও ফায়ারফক্সে ভয়াবহ ম্যালওয়্যাররূপী এক্সটেনশন

জাকির হাসান

ক্যারিয়ার সেরার পর দুইশ’র অপেক্ষায় জাকির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT