চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিচারহীনতার কারণে বাড়ছে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড’

পরাগ আজিম পরাগ আজিম
১:৪৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৬
বাংলাদেশ
A A

অপরাধী ধরতে না পারা এবং বিচারহীনতার কারণে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড বাড়ছে বলে মন্তব্য করেছে জাতীয় হিন্দু মহাজোট। ধর্মীয় সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-যুব ঐক্য পরিষদ। 

সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ। এতে অংশ নেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আবার নতুন করে আক্রমণ শুরু হয়েছে। 

বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জি বলেন, আমরা এখন দেখছি বিভিন্ন মঠ, মন্দির, আহমেদিয়ার মানুষ ছাড়াও শিক্ষকসহ অনেক মানুষকে টার্গেট কিলিং করা হচ্ছে।  কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ঠিক করে ধরতে পারেনি। 

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, আমরা অনুরোধ জানায় নিরাপত্তাজনিত বিষয়গুলো ঠিকভাবে পূরণ করার জন্য এবং আমাদের মধ্যে যে ভয় ঢুকে গেছে সেগুলো পরিহার করার জন্য। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে সংবাদ সম্মেলনে হিন্দু ধর্মাবম্বীদের ওপর হামলার প্রতিবাদ জানান বক্তারা। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, যারা খুনী তাদের বাঁচানোর জন্য দুই পক্ষই খুব মরিয়া। এই পক্ষ ওই পক্ষকে দোষ দেয়। ওই পক্ষ এই পক্ষকে দোষ দেয়। মাঝ থেকে খুনী পার পেয়ে যায়। খুনী যে ধর্মের যে মতের হোক, তাদের আমরা গ্রেফতার দেখতে চাই। তাদের একজনেরও শাস্তি হয়নি। ২০ বছরে একজনেরও শাস্তি না হয়ে থাকলে তারা তো আনন্দ উৎসব করবেই। 

আলোচকরা বলেন, নিরাপত্তাহীনতার কারণে অনেক হিন্দু ধর্মাবলম্বী দেশত্যাগের কথা চিন্তা করছে।

ট্যাগ: সংখ্যালঘু নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লোভনীয় তিন পদের ঝটপট রান্না (ভিডিও)

পরবর্তী

‘হয়রানির জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি’

পরবর্তী

‘হয়রানির জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি’

সরকারের জঙ্গি বিরোধী উদ্যোগে সাড়া দেবে বিএনপি

সর্বশেষ

ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT