চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতার লাশ উদ্ধারের ঘটনায় ব্যবস্থার নির্দেশনা দেবেন সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
সিইসি-নির্বাচনী পরিবেশ-শোডাউন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য ঢাকায় এসে চার দিন আগে পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বকর আবুর লাশ মিলেছে বুড়িগঙ্গায়। এ ঘটনায় পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
অাগারগাঁওয়ের ইটিঅাই ভবনে শুক্রবার সকালে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির সেই নেতা পুলিশ হেফাজতে ছিলেন, তাকে অাটক করা হয়েছিল বিষয়টি নজরে অানলে সিইসি বলেন, তিনি পুলিশ হেফাজতে ছিলেন? অামরা পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেব। যাতে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের অাইনের অাওতায় অানা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

Banglabid

তিনি বলেন, ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেয়ার যে ঝামেলা সেটি দূর করতে হবে। ইভিএমের মাধ্যমে সেটা হতে পারে। ইতিপূর্বে স্থানীয় সরকার নিবাচনে এটি ব্যবহার করা হয়েছে। সংসদ নিবাচনে ইভিএম ব্যবহারে কোন অাইনগত বাধা নেই। সেটা অামরা ব্যবহার করব। দু’একদিনের মধ্যে কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা নির্ধারণ করা হবে।

কে এম নূরুল হুদা বলেন, যেখানে ইভিএম ব্যবহার হবে, সেখানে কয়েকদিন অাগে মানুষকে বোঝাতে হবে। যাতে কোন সমস্যা না থাকে। ভোটারদের বোঝাতে হবে। বিভিন্ন দল ইভিএমের বিরোধিতা করে তারা এটি এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় পরীক্ষা করুক। তাদের সংশয় কেটে যাবে।

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ৩০ ডিসেম্বরকে কেন্দ্র করে অামাদের ব্যাপক প্রস্তুতি। দিনটি গুরুত্বপূর্ণ কারণ এই দিনে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে।

Reneta

তিনি বলেন, নিরপেক্ষতা, কারিগরি দক্ষতা, নির্বাচন পরিচালনায় অাইন বিধি বিধান জানা দরকার। অাপনারা নির্বাচন কিভাবে পরিচালনা করবেন সেটা জানলেও, সহকারি প্রিজাইডিং অফিসারদের জানার কথা নয়। বার বার বিভিন্ন পর্যায়ে এই ট্রেনিং দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে অাপনারা প্রতিজ্ঞাবদ্ধ। অাপনারা তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার সময় সতর্ক থাকতে হবে। কারণ তারা রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা থাকেন মাঠে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় তীর্যক কথা বলতে পার, কিন্তু নেয়া যাবে না। তারা প্রশ্ন করবে, জানতে চাইবে সেটি তাদের বোঝাবেন।

তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা অাছেন তাদের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো দেখতে হবে। অাগে এটি ছিল না, এখন সেটা করতে হবে। তাদের প্রশ্ন শুনে ধৈর্য ধরে উত্তর দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিএকাদশ জাতীয় নির্বাচনবিএনপিলাশ উদ্ধারলিড নিউজসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের জোড়া আঘাত, কাঁপছে উইন্ডিজ

পরবর্তী

দিনাজপুরে আমন ধান কাটার উৎসব

পরবর্তী

দিনাজপুরে আমন ধান কাটার উৎসব

মান্নার অসততা

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT