চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি অচিরেই ‘লাইফ সাপোর্টে’ চলে যাবে: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৪২ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
বৈঠকরত বিএনপি নেতারা, ছবি: চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার সরকারের সাফল্যের সুবাস যেখানে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, সেখানে বিএনপি সরকারের ব্যর্থতার সমালোচনা করতে ব্যস্ত। দলটি নেতিবাচক রাজনীতি করতে করতে এতোটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে আমার তো আশঙ্কা হয় কখন বিএনপিকে লাইফ সাপোর্টে পাঠাতে হয়।

মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়াকে স্বাভাবিক ভাবে নেয়নি বিএনপি। তারা বলছে: জোর করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে আওয়ামী লীগ।

এ সম্পর্কে আওয়ামী লীগের মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন: আমাদের অবস্থান আইনমন্ত্রী আগেই জানিয়েছেন। নতুন করে বলার কিছু বলার নেই।

এর আগে, দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন: প্রধান বিচারপতি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। যা তিনি রাষ্ট্রপতির কাছে ছুটির জন্য লেখা চিঠিতে উল্লেখ করেছেন।

পাল্টা প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন: এমন একটি দল থেকে এ অভিযোগ করা হয়েছে; যে দলের নেত্রীই দীর্ঘ দিন থেকে বিদেশে রয়েছে। তার কি কারণ রয়েছে?

প্রথমে বলেছিলেন দুইমাসে ফিরে আসবেন। দিন পেছাতে পেছাতে এখন তিন মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। তাহলে, এর কি জবাব দেবে বিএনপি।

রাষ্ট্র সংবিধান অনুযায়ি চলবে জানিয়ে- প্রধান বিচারপতির ছুটি নিয়ে রাজনীতি না করে; বিএনপিকে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ পড়ে দেখার আহ্বান জানান ওবায়দুল কাদের।

লন্ডনে বসে খালেদা জিয়া এবং তারেক জিয়া ষড়যন্ত্রের জাল বুনছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন: তারা লন্ডনে বসে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে। জাতি লন্ডনে তাদের কর্মকাণ্ডের তদন্ত চায়। আমি স্কটল্যান্ড ইয়ার্ড, এম আই ফাইভ, এম আই সিক্সের মতো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা গুলোর প্রতি খালেদা জিয়া এবং তারেক জিয়ার কর্মকাণ্ড তদন্ত করে দেখার আহ্বান জানাবো।

ট্যাগ: আওয়ামী লীগ-বিএনপিওবায়দুল কাদেরবিএনপিরোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

মাহমুদউল্লাহরা ভেঙেছেন, মচকাননি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহরা ভেঙেছেন, মচকাননি

রাম রহিম সিং এর কন্যা হানিপ্রীত ইনসান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম রহিম সিং এর কন্যা হানিপ্রীত ইনসান আটক

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT