চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকতে হবে: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ, রাজনীতি
A A
কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

মিথ্যাচার করে বিএনপি যাতে আর কোনদিন ক্ষমতায় আসতে না পারে- এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

বাসস জানায়, আজ রবিবার টাঙ্গাইলের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি সবসময় মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি করে ক্ষমতায় এসেছে। বিএনপি শুরু থেকেই নানান মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসে। বিএনপির এই মিথ্যাচার ও ষড়যন্ত্র এখনও চলছে, আগামীদিনেও হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে যাতে মিথ্যাচার করে বিএনপি আর কোনদিন ক্ষমতায় আসতে না পারে’।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বিগত ১২ বছর ধরে একটানা ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সময়ে সকল ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারা পৃথিবীতে যা প্রশংসিত হচ্ছে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পেয়েছেন। আমরা উন্নয়নের এ ধারাকে ধরে রাখতে চাই। এটি করতে হলে আগামীদিনেও আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে’।

মন্ত্রী আরও বলেন, এ উন্নয়নের অগ্রযাত্রাকে বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তি বাধাগ্রস্ত করতে চায়। তারা অতীতের মতো এখনও অপতৎপরতায় ও ষড়যন্ত্রে লিপ্ত। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসায় এই বিএনপি, জামায়াত, হেফাজত, ধর্মান্ধরা ভেতরে ভেতরে খুব উৎফুল্ল। সেখান থেকে টাকা আসবে, অস্ত্র আসবে আর দেশে তারা অস্থিতিশীলতা সৃষ্টি করবে-এই আশায়। কিন্তু আওয়ামী লীগ তাদের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা শক্ত হাতে মোকাবিলা করবে।

নেতা-কর্মীদের উদ্দেশে ড. রাজ্জাক আরও বলেন, ব্যক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থকে বড় করে দেখতে হবে। ব্যক্তি স্বার্থে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে না গিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ২ বছরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন। এর আগেই দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে হবে। সেজন্য অতিদ্রুত দলের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন শেষ করতে হবে। এসময় বিভিন্ন সম্মেলন ও কমিটি গঠনের বিষয়ে প্রস্তুতি গ্রহণের জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, দলের জন্য আগামীদিনের নেতৃত্ব তৈরি করতে হবে। সেজন্য তরুণ ও আগামী প্রজন্মকে দলে বেশি করে সুযোগ দিতে হবে, তাদের হাতে দলকে তুলে দিতে হবে। তরুণদেরকে আওয়ামী লীগের আদর্শে উজ্জীবিত করতে হবে। শিক্ষিত মেধাবী তরুণদেরকে দলে জায়গা দিতে হবে। একইসাথে, প্রবীণ ও অভিজ্ঞদের বুদ্ধি-পরামর্শ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী করতে হবে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সঞ্চালনায় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, ছোট মনির, ছানোয়ার হোসেন, হাসান ইমাম খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: আওয়ামী লীগবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০২৩ সালে রেলপথে সারা দেশের সাথে যুক্ত হচ্ছে কক্সবাজার

পরবর্তী

বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না: আব্দুর রহমান

পরবর্তী
আব্দুর রহমানের ভাষণ, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না: আব্দুর রহমান

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, চেহারা স্পষ্ট, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে’

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT