চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
রাজনীতি
A A
আব্দুর রহমানের ভাষণ, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতে না। বাংলাদেশ নামে এ দেশ সৃষ্টি হতে না।

রোববার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয়  রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘মানবতার আলোকবর্তিকা শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও দুঃস্থদের  কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা -ভ্যান বিতরণ  অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।

আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না। বাংলাদেশ নামে এ দেশের সৃষ্টি হতে না। আবার তিনি জাতির পিতা  হতে পারতেন না, যদি শেখ ফজিলাতুন্নেছা মুজিব তার পাশে না থাকতেন। যা কিছু দেশের জন্য কল্যাণকর তা করে গেছেন বঙ্গবন্ধু। কিন্তু জিয়াউর রহমান তা গলা টিপে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানী ভাব ধারায় ফিরিয়ে নিতে চেষ্টা করেছে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তায় এমনভাবে বলয় সৃষ্টি করেছেন যা আজ সারাবিশ্বে দৃষ্টি কাড়ে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করছেন এবং বাংলাদেশের সকল অসহায়, গরিব মানুষের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা দিয়ে যাচ্ছেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশের সকল স্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি দেয়ার জন্য শেখ হাসিনাকে  অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে।

তারপরেও শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, জামাত-শিবির প্রেতাত্মা গুষ্টি। সর্বশেষ তারেক রহমানের নির্দেশে ২০০৪ সালের ২১আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন শেখ হাসিনাকে রক্ষা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন থাকতে শেখ হাসিনার ক্ষতি হবে না। শেখ হাসিনাই আমাদের প্রেরনা আমাদের শক্তি । তিনি আল্লাহর রহমতে যতদিন বেঁচে আছেন জনগণের ম্যান্ডেট নিয়ে ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা আজ বাংলাদেশে পেরিয়ে বিশ্বের নেত্রী। তিনি বিশ্বের একজন সৎ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা হলো মহামানব, তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। তিনি শুধু মানুষের কল্যাণে কাজ করেন। শেখ হাসিনা অতি সাধারণ জীবন যাপন করেন তার কোনো ভোগ-বিলাসিতা নেই। শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর ও দেশের মানুষের আশীর্বাদ ও  ভালোবাসা আছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি।

ট্যাগ: আওয়ামী লীগআব্দুর রহমানশেখ হাসিনা'র ৭৫তম জন্মদিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকতে হবে: কৃষিমন্ত্রী

পরবর্তী

‘বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে’

পরবর্তী
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, চেহারা স্পষ্ট, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে’

শতশত মৃত গাছের শাখা-প্রশাখা, পটুয়াখালীতে পরিবেশের ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে মারা যাচ্ছে শতশত শিশু গাছ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT