চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নালিশে বিরক্ত হয়ে জাতিসংঘ ডেকেছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বিএনপির নালিশে নালিশে বিরক্ত হয়ে জাতিসংঘ দলটিকে ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক পরিবহনের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে জাতিসংঘ ডেকেছে তাতে সরকারের কী করার আছে? এখানে সরকার কিংবা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। জনগণই আমাদের শক্তি। জাতিসংঘ বিএনপিকে ডাকতে পারে, কথা বলতে পারে; কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নিব।

‘তারা জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার কাছে অবিরাম নালিশ করেছে তার কারণে জাতিসংঘ ডেকেছে। পরিষ্কারভাবে বলতে চাই নির্বাচন হবে পবিত্র সংবিধান অনুযায়ী। সরকার কোনো চাপের কাছে নত স্বীকার করবে না।’

আগামী সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধি দল। যার নেতৃত্বে দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সময় বৃস্পতিবার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের কয়েক মাস আগে এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের মতে, জাতিসংঘ ও কমনওয়েলথের তত্ত্বাবধানে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠানের নজির রয়েছে।

ট্যাগ: ওবায়দুল কাদেরজাতিসংঘজাতিসংঘ-বিএনপিবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুরে লঞ্চে আগুন

পরবর্তী

এশিয়ায় ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে

পরবর্তী

এশিয়ায় ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে

সরকার নাশকতার ছক আঁকছে: বিএনপি

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT