চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ায় ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
স্বাস্থ্য
A A

বিশ্ব জুড়ে প্রতিবছর পাল্লা দিয়ে বাড়ছে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল বছর বিশ্বে ক্যান্সারে যত লোকের মৃত্যু হয়েছে তার অর্ধেকই হয়েছে এশিয়া মহাদেশে।

এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা দেখছে, এশিয়ার দেশগুলোতেই বিশ্বের অধিকাংশ লোকের বাস। কিছু কিছু ক্যান্সার এই অঞ্চলে খুব বেশি পরিমাণ দেখা দেয়। যেমন চীনে লিভার বা যকৃৎ ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ হারে বৃদ্ধি পাওয়া একটা বড় সমস্যা হিসেবেও দেখা যাচ্ছে।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) এক প্রতিবেদন অনুসারে,  এ বছর প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে এবং ৯৬ লাখ মানুষ এ রোগে মৃত্যুবরণ করতে পারে বলে। সাম্প্রতিক বছরগুলোতে এ সংখ্যা ভয়াবহভাবে বেড়ে চলেছে।

Banglabid

২০১২ সালে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ৪১ লাখ আর মৃত্যের সংখ্যা ছিল ৮২ লাখ মানুষ। এক হিসেব অনুযায়ী বিশ্বের প্রতি ৫ জন পুরুষের মধ্যে অন্তত ১ জন ও প্রতি ছয়জন মহিলার ১ জন ক্যান্সার ঝুঁকির মধ্যে রয়েছেন।

বিশ্বব্যাপী ক্যান্সার নিয়ে কাজ করা সংস্থা ‘দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্স অন ক্যান্সার’ এর তথ্যমতে বিশ্বের ১৮৫ টি দেশের মানুষজন মোট ৩৬ রকমের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, ও পেটের ক্যান্সারে।

গবেষকরা বলছেন, ক্যান্সার শনাক্তকরণ যেমন সহজ হয়েছে তেমনি এ রোগে মৃত্যুর হারও বাড়ছে। বিশ্বের দেশগুলো যতই ধনী হচ্ছে মানুষের জীবনযাত্রার মানও তেমন পরিবর্তিত হচ্ছে সেই সাথে ক্যান্সারে আক্রান্তের হারও বাড়ছে।

Reneta

গবেষণা প্রতিবেদন বলছে , বিশ্বের ২৮ টি দেশের নারীরা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করছে। এর প্রধান কারণ নারী ধূমপায়ীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। এ তালিকায় আছে , মার্কিন যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি, ডেনমার্ক, চীন ও নিউজিল্যান্ড।

যুক্তরাজ্যের চ্যারিটি ক্যান্সার রিসার্সের গবেষক জর্জ বাটারওর্থ বলেন, তামাক হলো এককভাবে বিশ্বব্যাপী মেয়েদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হবার সবচেয়ে বড় কারণ।

যুক্তরাজ্যে পুরুষদের তুলনায় নারী ধূমপায়ীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । আর এটাই তাদের মৃত্যু ডেকে আনছে।

ক্যান্সার গবেষণার সাথে জড়িত ড. ফ্রেডিক ব্রে তাই দেশগুলোকে তামাক নিয়ন্ত্রণের প্রতি জোর দিতে বলেছেন।এবং ক্যান্সারের প্রতিরোধ এবং নিরাময় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং সুপারিশ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানসারসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির নালিশে বিরক্ত হয়ে জাতিসংঘ ডেকেছে: কাদের

পরবর্তী

সরকার নাশকতার ছক আঁকছে: বিএনপি

পরবর্তী

সরকার নাশকতার ছক আঁকছে: বিএনপি

বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’ খুনি রশিদের জামাতা গ্রেপ্তার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT