চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে জামায়াত ছাড়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
রাজনীতি
A A

সাম্প্রতিক হত্যা প্রসঙ্গে ১৪ দলের নেতারা বলেছেন, যারা সাধারণ মানুষের
জীবনের ওপর হাত দিয়েছে তাদের খুঁজে বের করে ধ্বংস করে দেওয়া হবে।

গুপ্তহত্যা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলের সমাবেশে নেতারা বিএনপিকে
উদ্দেশ্য করে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি সাহায্য করতে চাইলে
জামায়াতকে ছেড়ে কাজ করতে হবে।

মঙ্গলবার দেশের গুপ্তহত্যা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলের কর্মসূচী অনুযায়ী ১৪ দলের কেন্দ্রীয় নেতারা ঝিনাইদহে এসে প্রথমেই ৭ জুন হত্যাকাণ্ডের শিকার পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির বাড়িতে যান। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। তাদের সান্ত্বনা দেয়ার পাশাপাশি হত্যাকারীদের শাস্তি দেওয়ার কথা বলেন।

Banglabid

এরপর পাশের বিদ্যালয়ের মাঠে জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশে অংশ নেন ১৪ দলের নেতারা। তারা দাবি করেন, প্রতিটি হত্যার বিচার হবে এবং হত্যাকারীদের জন্য ফাঁসির দড়ি প্রস্তুত রয়েছে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সাধারণ মানুষের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করো ধ্বংস করে দেবো’।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘জঙ্গিদের রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় দেয়া মেনে নেয়া হবে না’।

Reneta

তারা বলেন, শুধু ঝিনাইদহই নয়, সারা দেশে মুসলমান, হিন্দুসহ সব ধর্মের মানুষদের হত্যা করা হয়েছে। তাই এ আঘাত কোনো বিশেষ গোষ্ঠীর ওপর নয়, বাংলাদেশের ওপর।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘বেগম জিয়া যদি সাহায্য করতে চান তাহলে আগে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছেদ করুন। খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তারপর বুঝবো আপনি আসলেই সাহায্য করতে চান’।

এসব হত্যাকাণ্ড এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ১৪ দলের নেতারা বলেন, সাধারণ মানুষ হত্যা করে সরকার উৎখাতের ষড়যন্ত্র কখনওই সফল হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তহত্যাজঙ্গিবাদজঙ্গিবাদ বিরোধী সমাবেশবিএনপি-জামায়াত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাসদকে ‘ইতিহাস’ মনে করালেন খালেদা জিয়াও

পরবর্তী

রানা প্লাজা: রানার বিরুদ্ধে আরেক মামলায় চার্জ গঠন

পরবর্তী

রানা প্লাজা: রানার বিরুদ্ধে আরেক মামলায় চার্জ গঠন

মতিন নিজেই সমকামী ছিলেন!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT