চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নে আনচেলত্তি, গার্দিওলার চোখ ইংলিশ লিগে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

পেপ গার্দিওলা আগেই জানিয়েছিলেন এ মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। তাই নতুন কোচ খুঁজে নিলো বায়ার্ন। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিকেই বেছে নিয়েছে ক্লাবটির কর্তৃৃপক্ষ।

যদিও বায়ার্ন কর্তৃপক্ষ ছাড়তে চায়নি গার্দিওলাকে, দফায় দফায় বেশ কযেকবার বৈঠকও হয়েছে তাদের মধ্যে, মেয়াদ বাড়াতে চেয়েছেন কিন্তু অনড় থেকে গেছেন গার্দিওলা নিজেই।

দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচ গার্দিওলা বায়ার্নকে এনে দিয়েছেন দুটি বুন্দেসলিগা, একটি ডিএফবি পোকাল (জার্মান নক আউট ক্লাব টুর্নামেন্ট), একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং উয়েফা সুপার ক্লাব কাপের শিরোপা।

Banglabid

বায়ার্ন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গার্দিওলার কাছে কৃতজ্ঞ। নতুন কোচ আনচেলত্তি সম্পর্কে তাদের মন্তব্য, তিনি মেধাবী এবং সফল একজন কোচ।

২০১৩ সালে ফরাসি ক্লাব পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই মাদ্রিদের ক্লাবটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জেতান আনচেলত্তি। ওই মৌসুমে কোপা দেল রে তেও চ্যাম্পিয়ন হয় তারা। গত বছর আনচেলত্তির অধীনে উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপও জেতে দলটি।

কিন্তু দুই মৌসুমেই লা লিগা শিরোপা জিততে ব্যর্থ হয় দলটি। ইতালিয়ান এই কোচকে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই ছাঁটাই করেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

Reneta

গার্দিওলা চলে যাওয়ায় বায়ার্নে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দলটির ফরোয়ার্ড থমাস মুলার। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য থাকবে জয়রথ ধরে রাখা, প্রতিটি মৌসুমে ভালো কিছু করা। যা কিনা কোচ পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এদিকে বার্সার সাবেক বস পেপ গার্দিওলাকে পেতে উঠে পড়ে লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। তবে গার্দিওলা জানিয়েছেন ইংলিশ লিগেই হবে তার নতুন ঠিকানা।

ম্যানচেস্টার সিটি দাবি করছে তাদের মালিকপক্ষের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে গার্দিওলার।মৌসুম শেষে ইতিহাদেই নতুন মিশন শুরু করবে গার্দিওলা।

তবে এজন্য পিছিয়ে নেই ম্যানচেস্টার ইউনাইটেডও। খোদ স্যার আলেক্স ফাগুর্সন রেড ডেভিল শিবিরে আসতে অনুরোধ করেছেন গার্দিওলাকে।

বার্সেলোনাকে চার বছরে ১৪টি শিরোপা জেতায় গার্দিওলা আর বায়ার্ন মিউনিখকে আড়াই বছরে এনে দিয়েছেন পাঁচটি শিরোপা। এমন সফল কোচকে সবাই নিজের ক্লাবে ভিড়াতে চাইবে সেটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় নতুন মিশনে ইংলিশ লিগের কোনো দলের দায়িত্ব নেন গার্দিওলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লো আনচেলত্তিপেপ গার্দিওলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিশ্রুতির ঝুলি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা

পরবর্তী

সুয়ারেজের জোড়া গোলে বার্সার শিরোপা রেকর্ড

পরবর্তী

সুয়ারেজের জোড়া গোলে বার্সার শিরোপা রেকর্ড

উন্নতি হলেও সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT