চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে মালিককে খুন

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:৪১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
অপরাধ
A A

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার ‘রসুল ভিলা’ নামক একটি বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে বৃদ্ধা মালিক আমেনা বেগমকে (৬৫) খুন করেছে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন: কী কারণে এই হত্যাকাণ্ড তা জানতে প্রাথমিক তদন্ত চলছে।

বৃহস্পতিবার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরই আমেনা বেগমের আত্মীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে স্থানীয় মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসাপাতলে নেওয়ার সময় মৃত্যু হয় তার।

সরেজমিনে জানা যায়: পাঁচ তলা বাসার দ্বিতীয় তলায় ছোট ছেলের সঙ্গে থাকতেন আমেনা বেগম। তার স্বামীর নাম রসুল মিয়া। আমেনা বেগমের তিন মেয়ে এবং তিন ছেলে। বাড়ি ভাড়ার যাবতীয় বিষয়গুলো তিনি নিজেই দেখতেন। তার বড় ছেলে বাড়ি দেখাশুনা করে, ছোট ছেলে দেশের বাইরে থাকে আর মেঝ ছেলে গত বছরের আগস্ট মাসে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যায়।

Banglabid

বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম নাখাল পাড়ার ওই বাসায় গিয়ে দেখা যায়: পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট, র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন তথ্য উপাও সংগ্রহে কাজ করছেন।

আমেনা বেগমের ছোট ছেলের স্ত্রী বর্ষা চ্যানেল আই অনলাইনকে বলেন: দুপুর ২টা ১০ মিনিটে এক যুবক বাড়ি ভাড়া নিতে আসে। আমার শ্বাশুরি দরজা খুলে দিলে কোন তলা ভাড়া হবে জানতে চায়, পরে শাশুড়ি বলে বাসার নিচতলা এবং চারতলা ভাড়া হবে।

নিচতলার এ কক্ষের ভিতরেই খুন হন আমেনা বেগম

‘তিনি বাসা দেখাতে যাচ্ছেন বলে নিচতলায় যান। এরপর মিনিট বিশেক পর তিনি উপরে আসছেন না দেখে আমি নিচতলায় গিয়ে দরজা খোলা পাই। রান্না ঘরে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় শাশুড়িকে দেখতে পাই’, বলেন বর্ষা।

Reneta

কারো সঙ্গে শত্রুতা ছিল কিনা জানতে তিনি বলেন, তাদের সঙ্গে কারোই কোন শত্রুতা ছিল না।

রসুল ভিলার নিচতলার ভাড়াটিয়া মনি বেগম বলেন: দুপুর চিৎকারের শব্দ শুনে আমি দরজা খুলে ঘটনার খবর জানতে পারি।

ঘটনাস্থলে থাকা পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাত্যকি কবিরাজ বলেন: ঘটনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা সব যাচাই-বাছাই করছি কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে আমরা পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছি।

ঘটনাস্থলে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তাজা কবীর বলেন: ইতোমধ্যে আমরা ঘটনাস্থলে এসে বেশকিছু আলামত জব্দ করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনবাসা ভাড়ালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সঞ্জয়ের নামে সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন এক নারী ভক্ত

পরবর্তী

মেয়েরাও স্পোর্টস জয়েন করুক : শিরিন আক্তার

পরবর্তী

মেয়েরাও স্পোর্টস জয়েন করুক : শিরিন আক্তার

রোববার খালেদা জিয়ার জামিন পাওয়ার ‘আশা’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT