চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে মালিক খুনের তদন্তে অগ্রগতি কতটুকু

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:০৬ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
অপরাধ
A A

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার ‘রসুল ভিলা’ নামক বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢোকা দুর্বৃত্তদের হাতে বৃদ্ধা মালিক আমেনা বেগম খুন হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ এখনও কোন ক্লু খুঁজে পায়নি। নিহতের স্বজনরাও বলছেন, আমেনা বেগম কিংবা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কারও কোন দ্বন্দ্ব ছিল না। তাই তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, ২০১৬ সালে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন মালিককে খুনের সঙ্গে এই খুনের মিল থাকতে পারে।

শুক্রবার জুমার নামাজের পর বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে আমেনা বেগমকে দাফন করা হয়। ঘটনাস্থলে থাকা স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীরা চ্যানেল আই অনলাইনকে জানান: ষাটের দশক থেকেই আমেনা বেগমের পরিবার নাখালপাড়ায় থাকেন। এলাকার লুকাস মোড় থেকে পশ্চিম নাখালপাড়ার রেল ক্রসিং পর্যন্ত তাদের ভাই বোন ও আত্মীয় স্বজনদের বাড়িঘর। স্থানীয়ভাবে প্রতাপশালী আমেনা বেগমের পরিবার।

‘হত্যাকারীরা সঠিক সময়টি বেছে নেয়, এমনও হতে পারে হত্যাকারীদের আমেনা চিনে ফেলেছিল। এলাকার প্রতাপশালীকে যদি এমনভাবে হত্যা করা হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’, বলেন স্থানীয় এক মুরব্বি।

বাড়ির পাশের পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আমেনা বেগম
Banglabid

নিহত আমেনা বেগমের এক প্রতিবেশী জানান: চলতি বছরের শুরুর দিকে নিচতলার নতুন ভাড়াটিয়ার কাছে স্থানীয় কিছু যুবক এসে বেশ মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। পরে ভাড়াটিয়া বাড়ির মালিককে জানালে আমেনা বেগম আত্মীয় স্বজন নিয়ে বিষয়টি মীমাংসা করেছিলেন।

নিজেদের পরিবারের সঙ্গে কারো শত্রুতা নেই জানিয়ে আমেনা বেগমের ছোট ছেলে রাসেল আহমেদ বাবু চ্যানেল আই অনলাইনকে বলেন: দীর্ঘদিন ধরে আমি সাইপ্রাসে বসবাস করি, তবে প্রতি বছর একবার করে দেশে আসি। মা সব কিছু দেখে শুনে রাখতেন। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

শনিবার সাইপ্রাসে ফিরে যাবার কথা থাকলেও মায়ের মৃত্যুর জন্য ফ্লাইট বাতিল করেছেন বাবু।

Reneta

পুলিশ সকল প্রকার তথ্য সংগ্রহ করেছে জানিয়ে আমেনা বেগমের বড় ছেলে হান্নান জানান: থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত পুলিশ তা এখনো আমাদের জানায়নি।

তেজগাঁও থানার ওসি (তদন্ত) সেন্টু মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন: এটি একটি ‘ক্লু’লেস মার্ডার, এখন পর্যন্ত আমরা ধারণা করছি হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

নিহতের ছোট ছেলে রাসেল আহমেদ বাবু অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বলা হয়, বাসা ভাড়া নিতে এসে বাড়ির মালিক আমেনা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যা করে এক দুর্বৃত্ত। হত্যার পর ওই গৃহকর্ত্রীর গলার চেন ও হাতে থাকা স্বর্ণের চুড়ি খুলে নিয়ে যায় খুনি।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন: বছর দুয়েক আগে রাজধানীর দক্ষিণখান এলাকায় ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে এই হত্যাকাণ্ডের অনেক মিল রয়েছে। হতে পারে এটিও সিরিয়াল কিলিংয়ের একটি।

পশ্চিম নাখালপাড়ার ‘রসুল ভিলা’

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন: আমরা এখনো সব বিষয় মাথায় রেখে পর্যবেক্ষণ করছি, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি নেই।এছাড়াও বাড়ির গলিতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা না থাকায় একটু অসুবিধা হচ্ছে। অন্যান্য রোডের সিসি ক্যামেরাগুলোয় পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ জুলাই দক্ষিণখানের উত্তর গাওয়াইরে বাসা ভাড়া নিতে এসে গৃহকর্ত্রী শাহিদা বেগমকে (৫০) নৃশংসভাবে খুন করে ভাড়াটিয়াবেশী দুর্বৃত্ত। পরদিনই দক্ষিণখানের আশকোনা মেডিক্যাল রোডে গৃহকর্ত্রী মাহিরা বেগমকে (৫০) কুপিয়ে আহত করা হয়।

এর এক মাস পর ২১ আগস্ট দক্ষিণখানের তেঁতুলতলা ইয়াছিন রোডে গৃহকর্ত্রী সুমাইয়া বেগমকে (৫২) একইভাবে কুপিয়ে খুন করা হয়। এর ১০ দিন পর ৩১ আগস্ট দক্ষিণখানের মুন্সি মার্কেট এলাকায় জেবুন্নেছা চৌধুরীকে (৫৬) কুপিয়ে আহত করে অজ্ঞাত দুর্বৃত্ত। এরপর ৭ সেপ্টেম্বর দক্ষিণখানের উত্তর গাওয়াইরে ওয়াহিদা আক্তার সীমাকে (৪৮) একইভাবে কুপিয়ে খুন করা হয়।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাড়ি ভাড়ালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলরাউন্ডার হতে চান তাসকিন

পরবর্তী

পৃথিবীর উঁচু ভবন বুর্জ খলিফা

পরবর্তী

পৃথিবীর উঁচু ভবন বুর্জ খলিফা

বাস্তবের পথে ভাসানচর

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT