চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস র‌্যাপিড ট্রানজিট ‘বিআরটি’র নানা প্রকল্পের কথা জানালেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের speaking at a press conference in a blue suit and yellow tie. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস র‌্যাপিড ট্রানজিট “বিআরটি” প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬ টি ফ্লাইওভার ও ২৫ টি বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, এ প্রকল্পের নির্মাণ কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ সকালে গাজীপুরের চেরাগআলীতে বৃহত্তর ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে এসে একথা জানান।

Banglabid

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় উভয়দিকে বিশ হাজার যাত্রী পরিবহন করতে পারবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, হাউজবিল্ডিং থেকে চেরাগআলী পর্যন্ত ৪.৫ কিলোমিটার এলিভেটেড অংশ সেতু বিভাগ বাস্তবায়ন করছে, বাকী অংশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ করছে।

এ করিডোরে দুইটি সংরক্ষিত বিআরটি লেন, চারটি মিক্সড ট্রাফিক লেন, দুইটি অযান্ত্রিক লেন,পথচারীদের জন্য ফুটপাথের ব্যবস্থা থাকবে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী।

Reneta

মন্ত্রী বলেন বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক দুই সাত ভাগ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ মহাসড়কটি অত্যন্ত খারাপ,যে কারণে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভোগান্তির শেষ বর্ষাকাল এটাই, তাই বর্ষাকাল শেষ হলেই জনগণের ভোগান্তির অবসান হবে।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পের অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রকল্প বিষয়ক মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুস সবুরসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পরামর্শ

পরবর্তী

নাটকে বিষচন্দ্রিমা’র গল্প বলবেন তরুণ নির্মাতা লিখন

পরবর্তী
তিনজন মানুষ নাটকের দৃশ্যে আলোচনা করছেন, এক নারী ও দুই পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকে বিষচন্দ্রিমা’র গল্প বলবেন তরুণ নির্মাতা লিখন

বিব্রত ইয়ামি, চ্যানেল আই অনলাইন সংবাদে আলোচিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভূত পুলিশ’ এর প্রমোশনে বিব্রত ইয়ামি!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT