চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাসযোগ্য’ ভিনগ্রহে মিলল পানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A
বাসযোগ্য ভীনগ্রহে পানির উপস্থিতি

প্রথমবারের মতো সৌরজগত থেকে দূরবর্তী একটি সম্ভাব্য বাসযোগ্য গ্রহে পানির সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

কে২-১৮বি নামের গ্রহটিতে পানির সন্ধান পাওয়ার পর এটিকে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য আপাতত সবচেয়ে উপযুক্ত গ্রহ বলে বিবেচনা করা হচ্ছে।

পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে পানির অস্তিত্ব পাওয়া নতুন কোনো ঘটনা নয়। তবে এবারই প্রথম বাসযোগ্য হতে পারে, এমন কোনো গ্রহে পাওয়া গেলো পানির অস্তিত্ব।

Banglabid

বিসিসি জানায়, এই গ্রহটি একটি দূরবর্তী নক্ষত্রের ‘সম্ভাব্য বাসযোগ্য অঞ্চলে’র ভেতর কক্ষপথে রয়েছে। এ পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে, মনে করা হচ্ছে কে২-১৮বি’র বায়ুমণ্ডলের সর্বোচ্চ ৫০ শতাংশ পানি দিয়ে গঠিত।

কে২-১৮বি গ্রহটিতে পানি আবিষ্কারের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচার অ্যাস্ট্রনমি।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ বছরের মধ্যে তৈরি নতুন মহাকাশ টেলিস্কোপ দিয়ে নিশ্চিত হওয়া যাবে গ্রহটির বায়ুমণ্ডলে এমন কোনো গ্যাসের উপস্থিতি আছে কিনা যা কেবল কোনো জীবের পক্ষেই উৎপাদন করা সম্ভব। সেটি নির্দেশ করবে, গ্রহটিতে প্রাণের অস্তিত্ব রয়েছে।

Reneta

একটি নক্ষত্রের আকার, নির্গত তাপ, তেজষ্ক্রিয়তা ও অন্যান্য বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে সেটির চারপাশে একটি নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা হয়ে থাকে, যেখানে কোনো গ্রহ থাকলে তাতে প্রাণের সঞ্চার হওয়ার সুযোগ রয়েছে বলে ধারণা করা হয়। একে বলা হয় ‘সম্ভাব্য বাসযোগ্য অঞ্চল’।

পৃথিবী সূর্যের সঙ্গে যেমন দূরত্ব রেখে এর চারপাশে ঘুরছে, ওই গ্রহ এবং তার নক্ষত্রের মধ্যকার তুলনামূলক দূরত্বও তেমন। ফলে পৃথিবীতে যেমন প্রাণের উদ্ভব ঘটেছে, কে২-১৮বি’তেও প্রাণের অস্তিত্ব থাকার বাস্তব পরিবেশ রয়েছে।

এই গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের অধ্যাপক জিওভানা টিনেট্টি।

তিনি এই আবিষ্কারকে ‘অভূতপূর্ব’ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, সেখানকার তাপমাত্রা সম্ভাব্য প্রাণের অস্তিত্বের জন্য অনুকূল।

কে২-১৮বি পৃথিবী থেকে ১১১ আলোকবর্ষ, অর্থাৎ প্রায় সাড়ে ৬শ’ মিলিয়ন মাইল দূরে। ফলে পানির সন্ধান পেলেও এত দূরে এখনো কিছুই পাঠানো সম্ভব নয়।

তবে আশা করা হচ্ছে ২০২০ সালের পর নতুন প্রজন্মের মহাকাশ টেলিস্কোপ চালু হলে সেগুলো দিয়ে গ্রহটিতে প্রাণের অস্তিত্বের সন্ধান করার সুযোগ পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগের দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT