চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনার হয়ে গেলেন গ্রিজম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনার রাডারে ছিলেন অ্যান্থনিও গ্রিজম্যান। তাকে অনেক করেই দলে চাচ্ছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে গ্রিজম্যানের মানসিক দোটানা ও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আর্থিক সমস্যা মিটমাট না হওয়ায় সেটা হচ্ছিল না। অবশেষে সব ঝামেলা মিটিয়ে গ্রিজম্যানকে নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। শুক্রবারই তাকে দলে নেয়ার কথা জানিয়েছে কাতালানরা।

বার্সার সঙ্গে ২৮ বছরের গ্রিজম্যানের চুক্তি হয়েছে পাঁচ বছরের। অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। শুক্রবার গ্রিজম্যানের রিলিজ ক্লজের ১২০ মিলিয়ন ইউরো লা লিগার হেডকোয়ার্টারে জমা দেয় বার্সা। সঙ্গে সঙ্গেই কাতালানদের হয়ে যান গ্রিজু। নিজেদের ক্লাবে বার্সা গ্রিজম্যানের রিলিজ ক্লজ রেখেছে ৮০০ মিলিয়ন ইউরো।

গতবার বার্সেলোনার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন গ্রিজম্যান। পরে পাঁচ বছরের নতুন চুক্তি করেন অ্যাটলেটিকোর সঙ্গে। চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খায় বার্সেলোনা। যার জেরে দলের আক্রমণভাগকে নতুনভাবে তৈরি করতে চায় কাতালানরা।

অ্যাটলেটিকোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি ছিল গ্রিজম্যানের। তার রিলিজ ক্লজও ছিল ২০০ মিলিয়ন ইউরো। তবে ১ জুন তার রিলিজ ক্লজ নেমে আসে ১২০ মিলিয়ন ইউরোতে। এই সুযোগটাই নিয়েছে বার্সা।

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাটলেটিকোতে যোগ দেয়ার পর দলের ম্যাজিক ফিগার হয়ে ওঠেন। গত পাঁচ বছরে অ্যাটলেটিকোর জার্সিতে ২৫৭ ম্যাচে ১৩৩ গোল করেছেন। সিমিওনের দলে থেকে তিনি ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার জেতেন।

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদগ্রিজম্যানবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জরিমানার সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেলেন রয়

পরবর্তী

বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি কতোটুকু?

পরবর্তী

বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি কতোটুকু?

বিশ্বকাপের অংশ হতে চাইনি: এবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT