চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি কতোটুকু?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০১ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশ কয়েকটি জেলায় পানি বেড়েছে। এরই মধ্যে কয়েক জেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে লাখো মানুষ।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, ফটিকছড়ি, বোয়ালখালী ও হাটহাজারীসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সাঙ্গু ও হালদা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে দেখা দিয়েছে ভাঙ্গন, নদীগর্ভে বিলীন হচ্ছে নদী পাড়ের স্থাপনা। সড়কের উপর পানি বাড়ায় বন্ধ আছে অধিকাংশ যানবাহন চলাচল। অন্যদিকে পাহাড় ধ্বসের শঙ্কা দেখা দিয়েছে।

প্রায় একই অবস্থা রংপুরেও। সেখানে তিস্তার পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘর-বাড়িতে পানি ঢুকে পড়ায় গবাদি পশু নিয়ে তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে।

Banglabid

এছাড়া গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ সব নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুন্দরগঞ্জ, সাঘাটা, গাইবান্ধা সদর এবং ফুলছড়ির নদী তীরবর্তী এলাকায় নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে।

লালমনিরহাটে প্রধান দুই নদী তিস্তা ও ধরলার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানি বন্দি হয়ে পড়েছে জেলার ৫টি উপজেলার প্রায় ৭ হাজার পরিবার।

অন্যদিকে সুনামগঞ্জের ৫ উপজেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার এবং ছাতকএ পাঁচ উপজেলার বিভিন্ন সড়ক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষজন। জেলার বেশিরভাগ উপজেলার রাস্তাঘাট, হাট-বাজার, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদ-মাদ্রাসায় পানি ঢুকে পড়েছে।

Reneta

একই ধারাবাহিকতায় কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে। সেখানে পানি বন্দি হয়ে পড়েছেন প্রায় ২০টি গ্রামের ১০ হাজার মানুষ।

এসব এলাকায় নিরাপদ পানি ও খাদ্য সংকট সমাধানে স্থানীয় প্রশাসন বন্যা দুর্গতের সহায়তা দেয়ার কথা জানালেও দুর্গতরা বলছেন, তারা এখনো কিছুই পাননি। তাই এসব ক্ষেত্রে সংশ্লিষ্টদের দ্রুত মনোযোগী হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন: দুর্যোগ নিয়ে কোনো চিন্তা নেই। প্রাকৃতিক দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবেলা করতে সবার দায়িত্ব ভাগ করে দেয়া আছে। তারা দুর্যোগ মোকাবেলা করবে। সেই সাথে দলীয় কর্মীরাও দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত।

এছাড়াও ইতোমধ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমরা আশা করি। তাই সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দুর্গতদের সার্বিক সহায়তায় এগিয়ে আসতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যা পরিস্থিতিসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সেলোনার হয়ে গেলেন গ্রিজম্যান

পরবর্তী

বিশ্বকাপের অংশ হতে চাইনি: এবি

পরবর্তী

বিশ্বকাপের অংশ হতে চাইনি: এবি

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের ফাঁদে ফেলে পাহাড়ে নিয়ে তরুণীকে গণধর্ষণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT