চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার মাঠে দিবালার খেলা নিয়ে শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
বাজে ট্যাকলের শিকার হয়ে কাতরাচ্ছেন দিবালা

বাজে ট্যাকলের শিকার হয়ে কাতরাচ্ছেন দিবালা

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বলতে গেলে তার কাছেই উড়ে গেছে বার্সেলোনা। পাওলো দিবালার জোড়া গোল ছিল তুরিনে জুভেন্টাসের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে। ফিরতি লেগে বার্সার মাঠে তুলির শেষ আঁচড় দেওয়ার পালা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটি খেলা নিয়েই শঙ্কার মুখে দিবালা। শনিবার লিগ ম্যাচে পেসকারার মাঠে খেলতে নেমে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তিনি।

অবশ্য জুভদের কোচ মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি আশা করছেন, বাকি থাকা সময়ের মধ্যেই সেরে উঠবে দলের আর্জেন্টাইন তারকা।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের ফিরতি লেগে খেলতে ন্যু ক্যাম্পে নামবে জুভেন্টাস। শনিবার রাতে সিরি আ’তে পেসকারার মাঠে নেমেছিল জুভরা। গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে তাতে ইতালিয়ান লিগ জয়ের আরো কাছে পৌঁছে গেছে জায়ান্টরা। এই ম্যাচে মধ্যবিরতির পরই চোটে পড়েন দিবালা।

Banglabid

দারুণ এক জয়ের পথে ম্যাচের দ্বিতীয়ার্ধে শঙ্কা জাগানো ঘটনাটি ঘটে। দিবালা যখন প্রতিপক্ষের সুল্লে মুনতারির বাজে ট্যাকলের শিকার হয়ে মাঠে পড়ে যান। অ্যাঙ্কেল ধরে সেসময় অনেকক্ষণ কাতরাতে হয় তাকে।

পরিস্থিতি দেখে তখন বড় কিছুর শঙ্কাই জেগেছিল। কিন্তু ম্যাচ শেষে কোচ অ্যাল্লেগ্রির কণ্ঠে আশাবাদ ঝরল, ন্যু ক্যাম্পের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টাইন।

সিরি আ’তে ৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে শিরোপায় এক হাত দিয়ে রাখা জুভেন্টাস। রাতের অন্য ম্যাচে আটালান্টার বিপক্ষে ১-১ গোলে ড্র করা রোমা ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে। আর মিলান ডার্বিতে ইন্টার-এসি ২-২ গোলের রোমাঞ্চে শেষ টেনেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাওলো দিবালা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার আইনি ঝামেলায় সঞ্জয়

পরবর্তী

১৫ মে থেকে নেটফ্লিক্সে ‘টেলিভিশন’ ও ‘পিঁপড়াবিদ্যা’

পরবর্তী
মোস্তফা সরয়ার ফারুকী

১৫ মে থেকে নেটফ্লিক্সে ‘টেলিভিশন’ ও ‘পিঁপড়াবিদ্যা’

কোথায় আমাদের সুশীল সমাজ?

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT