চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারবার এই ঘটনায় আমি ক্লান্ত: জো বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৫, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নারী ও শিশুরা দুঃখের মধ্যে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সাসের স্কুলে ২১ জন নিহত হওয়ার শোক প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন: বারবার এমন ঘটনায় আমি ক্লান্ত। আইনপ্রণেতাসহ আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বন্দুক হামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

তিনি শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে, যার মধ্যে রয়েছেন ১৯ জন শিক্ষার্থী এবং ২ জন প্রাপ্তবয়স্ক।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে টেক্সাসের রব এলিমেন্টারি স্কুল শুরুর পরপরই এক বন্দুকধারী অতর্কিত হামলা শুরু করলে মুহূর্তেই প্রাণ হারায় ১৯ জন শিশু।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, হামলাকারী ১৮ বছর বয়সী সালভাদর রামোস যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থানীয় বাসিন্দা। রামোস প্রথমে তার দাদিকে গুলি করে স্কুলের দিকে যায় এবং একটি হ্যান্ডগান নিয়ে ভেতরে প্রবেশ করে। সেসময় ওই কিশোরের হাতে এআর ফিফটিন রাইফেলও ছিল।

হামলার দু’দিন আগে সাবেক সহপাঠীর কাছে অস্ত্রের ছবি পাঠায় ও নিজের ইনস্টাগ্রামে বন্দুকের ছবি পোস্ট করে রামোস। হামলা ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে সে নিহত হয়।

হামলার কারণ সম্পর্কে জানতে টেক্সাস পুলিশের তদন্ত চলছে। এর আগেও যুক্তরাষ্ট্রের স্কুলে হামলার ঘটনা ঘটলেও গত দশ বছরে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে।

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুইশ পেরিয়ে শ্রীলঙ্কা

পরবর্তী

বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের মুখোমুখি: জাতিসংঘ মহাসচিব

পরবর্তী
জাতিসংঘ মহাসচিবের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের মুখোমুখি: জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে হানিফ সংকেত হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'মৃত্যু গুজব' নিয়ে ক্ষুব্ধ হানিফ সংকেত যা বললেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT