চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হলেন ‘জোকার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

অস্কারজয়ী অভিনেতা জোয়াকিন ফোনিক্স ও অভিনেত্রী রুনি মারা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। ছেলের নাম নিজের প্রয়াত ভাইয়ের নামে ‘রিভার ফোনিক্স’ রেখেছেন জোয়াকিন।

সন্তান জন্মের খবরটি এখনও ভক্তদেরকে দেননি ‘জোকার’ খ্যাত জোয়াকিন। তবে রবিবার রাশিয়ান নির্মাতা ভিক্টর কোসাকোভস্কি জুরিখ ফিল্ম ফেস্টিভালে এক প্রশ্নোত্তর পর্বে জোয়াকিনের বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

জুরিখ ফিল্ম ফেস্টিভালে জোয়াকিন ফোনিক্স প্রযোজিত ‘গুন্ডা’ ছবির সম্প্রচারের পরে প্রশ্নোত্তরে অংশ নিয়ে সিনেমাটির পরিচালক ভিক্টর কোসাকোভস্কি বলেন, ‘তিনি সদ্য পিতা হয়েছেন, তার সুন্দর ছেলে সন্তানের নাম রাখা হয়েছে রিভার। তাই তিনি এখন প্রচারণার কাজ করতে পারছেন না।’

মে মাসে জানা যায় জোয়াকিন ও রুনি বাবা-মা হতে চলেছেন। লকডাউনের পুরো সময়টায় তারা লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছিলেন।

এই জুটির পরিচয় হয়েছিল স্পাইক জোনজের ‘হার’ ছবির শুটিং সেটে। এরপর ২০১৮ সালে ‘মেরি ম্যাগডালিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছেন ৪৫ বছরের জোয়াকিন ও ৩৫ বছরের রুনি। এরপর থেকে তারা এক ছাদের নিচে থাকছেন।

২০১৯ সালের জুলাই মাসে বাগদান হয় জোয়াকিন ফোনিক্স ও রুনি মারার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোকারজোয়াকিন ফোনিক্সরুনি মারালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT