চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মায়ের অনুমতি ছাড়া শিশুদের কেনাকাটার অর্থ ফেরত দেবে অ্যামাজন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:৩৭ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

অনলাইন কেনাকাটায় বিখ্যাত ওয়েবসাইট অ্যামাজন থেকে শিশুরা বাবা-মায়ের অনুমতি ছাড়া বিভিন্ন অ্যাপের সেবার অংশ হিসেবে যা কিছু কেনাকাটা করেছে তার সব অর্থ ফেরত দেবে ওয়েবসাইটটি।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কিন্ডল এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এসব ইন-অ্যাপ পার্চেজ’র পেছনে খরচ করা অর্থ ফেরত পাবেন বাবা-মায়েরা। যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি আদালতের বিচারপতি জন কফনার এ নির্দেশ দিয়েছেন।

বিচারপতি কফনার বলেছেন, ২০১৭ সালের জানুয়ারি থেকে শুরু করে ১২ মাসের মধ্যে সব অর্থ পরিশোধ করতে হবে।

Banglabid

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন’র (এফটিসি) সফল আইনি পদক্ষেপের ধারাবাহিকতায় নির্দেশটি এলো। তবে এফটিসি’র দাবি ছিল অ্যামাজনকে ২ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে ওইসব বাবা-মায়েদের। এই নির্দেশটি বাতিল করে দিয়েছেন আদালত। কফনারের মতে অঙ্কটি ‘খুব বেশি’ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।amazon3

পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ গিফট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে অ্যামাজনের আবেদনও নাকচ করেছেন আদালত।

কিন্ডল এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে (স্মার্টফোন, ট্যাব) গেম ও মিউজিক প্ল্যাটফর্মের মতো বিভিন্ন অ্যাপের ভেতর অতিরিক্ত সুবিধা বা অপশন যোগ করার জন্য আসল অর্থ দিয়ে অনলাইনে তা কেনার সুযোগ চালু হয় ২০১১ সালে। অ্যামাজনসহ বিভিন্ন অনলাইন কেনাকাটা ও পেমেন্ট সাইটের মাধ্যমে এসব অর্থের লেনদেন হয়।

Reneta

ব্যবস্থাটি চালু হওয়ার পর থেকেই অভিভাবকরা অভিযোগ করে আসছেন, অ্যাপগুলো ব্যবহারের সময় ভুল করে বা কখনো স্বেচ্ছায় বাবা-মায়ের অনুমতি ছাড়াই বাচ্চারা বিভিন্ন অতিরিক্ত সেবা কিনে নিচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে এফটিসি ২০১৪ সালে আইনি ব্যবস্থা নেয়। তখন থেকেই অ্যামাজন তাদের ইন-অ্যাপ পার্চেজ প্রক্রিয়াটিকে আরও কঠোর করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ড্রয়েডঅ্যামাজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখন থেকে ফেসবুকেও পাওয়া যাবে চাকরির খোঁজ

পরবর্তী

ফুটবলে ক্যারিয়ার গড়তে জার্মান ক্লাবে তালিম নিচ্ছেন উসাইন বােল্ট

পরবর্তী

ফুটবলে ক্যারিয়ার গড়তে জার্মান ক্লাবে তালিম নিচ্ছেন উসাইন বােল্ট

মেয়াদ পূর্ণের আগেই সরে যেতে হবে ট্রাম্পকে: মার্কিন ইতিহাসবিদ

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT