চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবার রেখে যাওয়া কাজগুলোর চর্চা হলে প্রজন্ম উপকৃত হবে’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৫:৩৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৭
বিনোদন
A A
আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন

বাবাকে নিয়ে যখন বলছিলেন, তখন মেয়ে দিবা নার্গিসের সামনে শোভা পাচ্ছিল চার চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোনালী পদক। সেগুলোর দিকে তাকিয়ে থেকে জানালেন তার ভাবনা। প্রখ্যাত নাট্যকার,  নির্মাতা ও অভিনেতা আব্দুল্লাহ আল মামুনের রেখে যাওয়া কাজ চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন মেয়ে দিবা নার্গিস। আজ বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আমার বাবা যে কাজগুলো করে গেছেন মঞ্চ ও পর্দায়। তা চর্চার মাধ্যমে প্রজন্ম সমৃদ্ধ হতে পারে। এতে করে বাবার কাজগুলোও বেঁচে থাকবে। এখন যারা ভালো ভালো কাজ করছেন তারা যদি শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন তাহলে তাদের অনুপস্থিতিতে আগামী প্রজন্মও তাদের স্মরণ করবেন না। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে হারিয়ে যাবে  এদেশের মেধাবী মানুষগুলো।’

তিনি জানান, কাগজ কলমে আব্দুল্লাহ আল মামুনের জন্ম ১৩ জুলাই হলেও ১২ জুলাই তিনি জন্মদিন পালন করতেন। এর কারণ হতে পারে, তার জন্মদিন আসলে আজ ১২ জুলাই। হয়তো সার্টিফিকেটে তারিখটা ভুল হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন একাধারে একজন প্রখ্যাত অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করা এই ব্যক্তিত্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। অসংখ্য নাটক রচনার পাশাপাশি নিজের মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনয় ও নির্মাণে। শহিদুল্লাহ কায়সারের উপন্যাস ‘সংশপ্তক’  পরিচালনা ও প্রযোজনা করে পেয়েছিলেন প্রবাদপ্রতিম খ্যাঁতি।

ঢাকার মঞ্চে  পরিচিত ও জনপ্রিয় নাটক ‘সুবচন নির্বাসনে’, ‘এখন দুঃসময়’, ‘সেনাপতি’, ‘এখনও ক্রীতদাস’, ‘কোকিলারা’, ‘দ্যাশের মানুষ’, ‘মেরাজ ফকিরের মা’, ‘মেহেরজান আরেকবার’ ইত্যাদির লেখক তিনি। ‘সারেং বৌ’, ‘সখী তুমি কার’, ‘এখনই সময়’, ‘জোয়ারভাটা’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘দরিয়া পাড়ের দৌলতি’সহ তার নির্মিত ছবিগুলো দেশ-বিদেশে প্রশংসা কুঁড়িয়েছে। ৬৫ বছরের জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

বাবাকে নিয়ে মেয়ে দিবা নার্গিস বলেন, ‘ছোটবেলায় বাবাকে শুধু বাবা হিসেবেই জানতাম। বাবা হিসেবে কতটা ভালোবাসতাম সেটা পরিমাপের বাইরে। যখন বুঝতে শুরু করলাম উনি কে, দেশের প্রতিটি মানুষের কাছে উনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কী তখন বাবাকে নিয়ে আমাদের গর্ব হতো। এখনো হয়। উনি যে দেশের জন্য কত বড় সম্পদ সেটা আমরা, আমার বাকি ভাই-বোনরা প্রতি মূহুর্তে বুঝতে পেরেছি।’

নিজের মেয়ের সঙ্গে দিবা নার্গিস
নিজের মেয়ের সঙ্গে দিবা নার্গিস

তিনি আরও জানান, জন্মদিন নিয়ে  আলাদা কোনো অনুভূতি বা উত্তেজনা তার মাঝে কাজ করত না। আর দশটা সাধারণ দিনের মতোই তিনি কাজে কর্মে কাটাতেন। তার ৫০তম জন্মদিন বেশ আয়োজন করে উদযাপন করা হয় থিয়েটারের পক্ষ থেকে। আব্দুল্লাহ আল মামুন মারা যাওয়ার পর গত দুই বছর জন্মদিন নিয়ে কোনো আয়োজন করা হয় না থিয়েটারের পক্ষ থেকে। থিয়েটারের লোকজন তাকে ভুলে গিয়েছেন হয়তো।

Reneta

বাবার স্মৃতি জানতে চাইলে দিবা নার্গিস জানান, বাবাকে নিয়ে  স্মৃতির ভাণ্ডার মহাসমুদ্রের মতো বিশাল। সেখান থেকেই একটা স্মৃতি হাতড়ে হাজির করলেন চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য। খুব ছোটবেলায় পারিবারের সঙ্গে বাবার অভিনীত মঞ্চ নাটক দেখতে গিয়েছিলেন। নাটকের একটা পর্যায়ে বাবা আব্দুল্লাহ আল মামুনকে পানিতে ফেলে দেওয়া হয়। তখন তিনি দর্শক আসনে বসে চিৎকার করে বলতে থাকেন, ‘বাবাকে পানিতে ফেল না। বাবা তো সাঁতার জানে না।’

এমন আরেকটি ঘটনা ঘটেছিল ‘এখনি সময়’ ছবি দেখতে গিয়ে। ছবির একটি দৃশ্যে আব্দুল্লাহ আল মামুন দারিদ্রের জাঁতাকলে পৃষ্ট হয়ে বেছে নেন অন্যায় পথ। শয়তানদের সঙ্গে হাত মিলিয়ে নীতি বিরোধী কাজ করতে বাধ্য হন। ছবির এমন একটা দৃশ্যে জখমের শিকার হন আব্দুল্লাহ আল মামুন। তার গা থেকে রক্ত বের হতে থাকে। সে সময় দিবা ও তার ভাই-বোনেরা কান্না শুরু করে দেন।

বাবাকে নিয়ে একটা আফসোস কাজ করে দিবা নার্গিসের। তার শেষ ছবি ‘দরিয়া পাড়ের দৌলতি’ শেষ করে যেতে পারেননি।

এই সিনেমার শুটিংয়ে প্রতি সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার আয়োজন হতো। সবাই উৎসবমুখর পরিবেশে ব্যাডমিন্টন খেলে সারা দিনের ক্লান্তি দূর করতেন। পরিবার ও চলচ্চিত্রের শিল্পীরা  একত্রে খেলার সেই দৃশ্যগুলো এখনো চোখে লেগে আছে দিবা নার্গিসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল্লাহ আল মামুন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT