চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ-ছেলের একই মঞ্চে পারফর্ম করার অনুভূতি মধুর: ফেরদৌস ওয়াহিদ

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
২:৫৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
ফেরদৌস ওয়াহিদ ও পুত্রের একই মঞ্চে পারফর্মের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় মুখ ফেরদৌস ওয়াহিদ। স্বাধীনতা পরবর্তী সময়ে একটু ভিন্নধর্মী গান দিয়ে বাংলা গানের জগতে প্রবেশ করেন। সেই সময়ে তার গাওয়া গানগুলোর আবেদন আজও যেন এতটুকু কমেনি। তার গানের তালিকায় রয়েছে মামনিয়া, এমন একটা মা দে না সহ অসংখ্য জনপ্রিয় গান। গেল শুক্রবার তিনি সিটি ব্যাংক এনএ’র ‘গানে গানে গুণীজন’ সংবর্ধনা’ পেয়েছেন। এ ব্যাপারে তার অনুুভূতি এবং সাম্প্রতিক নানা ব্যস্ততা নিয়ে কথা হলো চ্যানেল আই অনলাইনের সঙ্গে-

‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ পেলেন, এমন স্বীকৃতি পেয়ে কেমন লাগছে আপনার?

খুব ভালো লাগছে। এটা একটা অদ্ভুত অনুভূতি। মানুষের ভালোবাসার পাশাপাশি যখন একটা স্বীকৃতি পাওয়া যায় এটা খুবই আনন্দের। শুক্রবারের যে আয়োজনটা ছিল সেটা পুরোপুরি আমাকে ঘিরে। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল, আমি যেই সংবর্ধনা পাচ্ছি সত্যিই কি আমি এতটা অবদান রাখতে পেরেছি কিনা!

ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ
Banglabid

আগামীতে গান নিয়ে নতুন কোনো প্ল্যান আছে?

শুক্রবার পুরস্কার পাবার পরে আমার মনে হয়েছে, গানের প্রতি আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে। আমাকে আরও বেশ কিছু গান তৈরি করে দিতে হবে। আমি সবাইকে ডেকেছি, আমরা নতুন আরও কিছু কাজ করতে চাইছি।

আপনার জনপ্রিয় গানগুলোর মধ্যে আপনার কোনটি প্রিয়?

Reneta

‘মামুনিয়া’ কিংবা ‘আগে যদি জানতাম’ গানগুলোর আবেদন ৪২ বছরেও শ্রোতাদের কাছে ফুরায়নি। ঠিক তেমনি আবেদন  রয়েছে আমার কাছেও। এতদিন একটা গান টিকে থাকা আসলে বিশাল ব্যাপার।

সামনে কোনো স্টেজ পারফর্মেন্স আছে?

সে তো সবসময়ই চলছে। দেশে এবং দেশের বাইরে। এইতো মার্চের ২৯ তারিখ কানাডা যাচ্ছি আমি এবং আমার ছেলে সংগীতশিল্পী হাবিব। সেখানে ৫ টি কনসার্ট করবো আমরা। এটা আমার জন্য খুব মধুর লাগে বাবা এবং ছেলে একই মঞ্চে গাইতে পারা।

শনিবার চ্যানেল আই ভবনে সঙ্গীতশিল্পী হায়দার হোসেন এবং ফকির আলমগীরের সঙ্গে ফেরদৌস ওয়াহিদ
শনিবার চ্যানেল আই ভবনে সঙ্গীতশিল্পী হায়দার হোসেন এবং ফকির আলমগীরের সঙ্গে ফেরদৌস ওয়াহিদ

 

শুধু গান নয়, নিজেকে উপস্থাপন করার ঢংয়েও এত বছরে কোনো পরিবর্তন হয়নি এর পেছনের রহস্য কি?

সবই আল্লাহর ইচ্ছা। তিনি আমাকে সুস্থ রেখেছেন শারীরিকভাবে। তাছাড়া আমি মনে করি, গানের পাশাপাশি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারা দর্শকদের জন্য একটা বাড়তি আকর্ষণ। দর্শকরা আসলে গানের পাশাপাশি একটু নান্দনিকতা পছন্দ করে। যেমন: একটু নাচ, পোশাক পরিচ্ছদ, হাত-পা নাড়া। এগুলো ভালো কি মন্দ তা জানি না। কিন্তু দুনিয়া জুড়েই তো এসব চলছে। তবে আমরা কেন পিছিয়ে থাকবো? ৪২ বছর ধরে করে আসছি এসব, আজও করবো।

ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য

আপনাকেও ধন্যবাদ

ছবি: সাকিব-উল-ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেরদৌস ওয়াহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন মাহমুদউল্লাহ

পরবর্তী

ব্যবসায়িক অংশীদাররা আমাকে অপহরণ করেছেন: অনিরুদ্ধ রায়

পরবর্তী
প্রফুল্ল মুখার্জি, ব্যবসায়িক অংশীদারদের অপহরণের অভিযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়িক অংশীদাররা আমাকে অপহরণ করেছেন: অনিরুদ্ধ রায়

প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT