চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ পড়লেন সাঁতারু টুম্পা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

রিও অলিম্পিক থেকে বাদ পড়েছেন সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা এবং স্প্রিন্টার শিরিন আক্তার। তবে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও দ্বিতীয় রাউন্ডে পারফরম্যান্সে কিছুটা উন্নতি হয়েছে গলফার সিদ্দিকুর রহমানের।

বিদায়ীদের মিছিলে আছেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। আর ট্র্যাক এন্ড ফিল্ডে নামার অপেক্ষায় আছেন স্প্রিন্টার মিজবাহ।

রিও ডি জেনিরোতে লাল-সবুজদের সবশেষ খবরটা এরকমই।

Banglabid

রাশিয়ার কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ার সেরা টাইমিং ৩০ দশমিক আট ছয় সেকেন্ডের রেকর্ড নিয়ে রিও’তে গিয়েছিলেন সোনিয়া আক্তার টুম্পা। ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে হিট রাউন্ডের পঞ্চম দফায় পুলে নামেন তিনি।

২৯ দশমিক নয় নয় সেকেন্ডে পুল পাড়ি দিয়ে ব্যক্তিগত সেরা টাইমিংয়ের রেকর্ড গড়লেও হিটে তৃতীয় হয়ে বাদ পড়েছেন টুম্পা।

সেমিফাইনালে টপ সিক্সটিনে উঠতে হলে প্রয়োজন ছিল আরও ভালো পারফরম্যান্সের। ৮৮ প্রতিযোগীর মধ্যে ৬৯তম হয়ে রিও’কে বিদায় জানিয়েছেন এই সাঁতারু।

Reneta

আর ট্র্যাক এন্ড ফিল্ডে মেয়েদের ১শ’ মিটার স্প্রিন্টে প্রাথমিক বাছাই পর্বে নিজের সেরা টাইমিংয়ের চেয়ে আরও এক সেকেন্ড বেশি সময় নিয়ে শুরুতেই ছিটকে পড়েছেন অ্যাথলেট শিরিন আক্তার।

আশার আলো জ্বালিয়ে রেখেছেন গলফার সিদ্দিকুর রহমান। ৫৬তম স্থান দিয়ে অলিম্পিক মিশন শুরু করলেও দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন ২২ নম্বরে থেকে। পারের চেয়ে এক শট কম খেলে সিদ্দিকুরের সংগ্রহ ৭০ পয়েন্ট।

বাংলাদেশের পক্ষে শেষ অ্যাথলেট হিসেবে ছেলেদের ১শ’ মিটার স্প্রিন্টে আজ খেলতে নামবেন মিজবাহ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকরিও অলিম্পিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিদেল ক্যাস্ত্রোর ৯০তম জন্মদিন

পরবর্তী

বাদ পড়লেন সাঁতারু টুম্পা

পরবর্তী

মেধার ভিত্তিতেই হবে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

মেধার ভিত্তিতেই হবে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT