চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাতের ব্যথা ছাড়া খালেদা জিয়ার গুরুতর সমস্যা নেই’

আফরোজা হাসি আফরোজা হাসি
৬:৫৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাতের ব্যথা ছাড়া এ মুহূর্তে তেমন কোনো গুরুতর সমস্যা নেই বলে জানিয়েছে তার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ড।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগীয় প্রধান ও মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. মোঃ শামসুজ্জামান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, কারাবন্দী বেগম জিয়ার শরীরের ব্যথা আগের চেয়ে বেড়েছে। এছাড়া তার আর কোনো গুরুতর অসুস্থতা নেই।

তিনি বলেন: আগে থেকেই খালেদা জিয়ার হাঁটু ও ঘাড়সহ অন্যান্য অস্থিসন্ধিতে ব্যথা ছিল। এজন্য তিনি নিয়মিত ওষুধ খেতেন করতেন। এখন তার হাত ও পায়ে ব্যথা দেখা দিয়েছে।

Banglabid

রোববার খালেদা জিয়া নিজেই এসব জানিয়েছেন উল্লেখ করে শামসুজ্জামান বলেন, ‘আমরা খালেদা জিয়ার শারীরিক আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করেছি এবং এক্স-রে পরীক্ষা দিয়েছি। এসব রিপোর্ট পাওয়ার পর বলতে পারব সমস্যা কতটুকু। তবে বেগম জিয়ার বড় ধরনের কোন সমস্যা নেই।’

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী সম্পূর্ণ শঙ্কামুক্ত জানিয়ে তিনি বলেন: ব্যথা কমাতে আগের চিকিৎসা পত্রের সঙ্গে আরও কিছু ওষুধ দিয়েছি। নিয়মিত ওষুধ সেবন করতে বলেছি।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ঢাকা মেডিকেলের চার চিকিৎসককে নিয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

Reneta

ওই বোর্ডে অধ্যাপক শামসুজ্জামান ছাড়াও আছেন ঢাকা মেডিকেলের নিউরোলজি বিভাগের ডা. মনসুর হাবীব, মেডিসিন বিভাগের ডা. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা. সোহেলী রহমান।

গত ১ এপ্রিল এ বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার স্বাস্থ্যলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সত্য ঘটনা অবলম্বনে আসছে ‘প্রেমিক ১৯৮২’

পরবর্তী

ফেসবুক কর্মীদের মধ্যে শঙ্কা

পরবর্তী

ফেসবুক কর্মীদের মধ্যে শঙ্কা

রানার্সআপ হওয়ার দৌড়ে রূপগঞ্জ ও শেখ জামাল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT