চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানার্সআপ হওয়ার দৌড়ে রূপগঞ্জ ও শেখ জামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে অলিখিত চ্যাম্পিয়ন হয়ে গেছে আবাহনী লিমিটেড। সোমবার মিরপুরে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের হিসেব সহজ করে ফেলে আকাশী-নীলরা। তবে রানার্সআপ হওয়ার সম্ভাবনায় সমান অবস্থানে দুটি দল। নিজ নিজ ম্যাচে জিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এখন দ্বিতীয় হওয়ার দাবিদার।

ফতুল্লায় গত আসরের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারায় রূপগঞ্জ। গাজীর দেয়া ১৫৩ রানের সহজ লক্ষ্য ২২.৫ ওভারে ২ উইকেট হারিয়েই টপকে যায় মুশফিক-নাঈমদের দল। অভিষেক মিত্র ৫৭ ও মুশফিকুর রহিম ৩০ রানে অপরাজিত থাকেন। ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাটে আসে ৪৫ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শহীদের পেস তোপে ১৫২ রানে গুটিয়ে যায় গাজী। জহুরুল ইসলাম অমি ৩১ ও জাকের আলী করেন ৩০ রান। শহীদ ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন ৪ উইকেট।

Banglabid

বিকেএসপিতে লেগস্পিনার তানবীর হায়দারের দুর্দান্ত বোলিংয়ে জিতেছে শেখ জামাল। মাত্র ১৮৩ রানের পুঁজি নিয়ে নাটকীয়ভাবে ১০ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে। ৪৮.২ ওভারে অলআউট হওয়ার আগে তারা তোলে ১৭৩ রান।

ফজলে মাহমুদ ও আরাফাত সানি সমান ৩৫ রান করেন। সালাউদ্দিন শাকিল ৩১, মার্শাল আইয়ুব করেন ২৯ রান।

১০ ওভারে তিন মেডেনসহ ৩১ রানে ৪ উইকেট নেন তানবীর। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু নিয়েছেন ২টি উইকেট।

Reneta

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে ১৮৩ রানে থেমে যায় শেখ জামালের ইনিংস। তানবীর হায়দার ৪৩, জিয়াউর রহমান ৩৯, উন্মুক্ত চাঁদ ২৭, অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ২০ রান।

জাকারিয়া মাসুদ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও শরিফউল্লাহ।

প্রিমিয়ার লিগে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী। বৃহস্পিতবার বিকেএসপিতে শেষ রাউন্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ রূপগঞ্জ। সমান ২০ পয়েন্ট রূপগঞ্জ ও শেখ জামালেরও। রানার্সআপ হওয়ার প্রতিযোগিতা দল দুটির মধ্যে।

শেষ ম্যাচে অবশ্য প্রতিপক্ষ হিসেবে একে অন্যকে পাচ্ছে না তারা। ওইদিন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে সুপার লিগের ছয় দল। মিরপুরে শেখ জামালের মুখোমুখি হবে খেলাঘর। ফতুল্লায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব খেলবে গত আসরের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে।

রানরেটে শেখ জামাল ও রূপগঞ্জের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকায় শেষ রাউন্ডে আবাহনী হারলেও চ্যাম্পিয়ন হবে তারাই। রানরেটে শেখ জামালের চেয়ে এগিয়ে রূপগঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ফেসবুক কর্মীদের মধ্যে শঙ্কা

পরবর্তী

প্রতিবন্ধী সন্তান ঘরে লুকিয়ে রাখার দিন আর নেই : প্রধানমন্ত্রী

পরবর্তী

প্রতিবন্ধী সন্তান ঘরে লুকিয়ে রাখার দিন আর নেই : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষককে অব্যাহতি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT