চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজে শট, দৃষ্টিকটু ফিল্ডিং ও ভালো ক্রিকেট খেলতে না পারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজজুড়ে ভালো ক্রিকেট খেলতে না পারাটা মেনে নিচ্ছেন তামিম ইকবাল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ওয়ানডেতে কিউইদের দেয়া ৩১৯ রানের লক্ষ্যে নেমে ১৫৪ রানে গুটিয়ে যাওয়াকে এককথায় ভালো ক্রিকেট খেলতে না পারা বলছেন বাংলাদেশ অধিনায়ক।

‘আমরা বোলিংয়ে ভালো শুরু করেছিলাম। ওরা ৫৭ রানে ৩ উইকেট হারায়। ওদের দুইজন খুব ভালো ব্যাটিং করেছে। কখনও ছোট ছোট বিষয়গুলো বড় হয়ে দাঁড়ায়, ক্যাচ হাতছাড়া, সুযোগ নষ্ট, কিন্তু নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে, তারা সিরিজজুড়েই ব্যতিক্রম ছিল।’

তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডানেডিনে একেবারেই উড়ে গিয়েছিল বাংলাদেশ, কোনোমতে একশ পার করতে পেরেছিল। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করার পুঁজি জমালেও বাজে ফিল্ডিংয়ের মাশুল দিয়ে হেরে বসে, সঙ্গে সিরিজটাও। শেষ ম্যাচেও বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী ছিল। দৃষ্টিকটু ছিল শট নির্বাচনেও। তাতে মিলেছে হোয়াইটওয়াশ।

Banglabid

‘তিনশ রান তাড়া করার মতো, কিন্তু আমরা যেভাবে ব্যাট করেছি সেভাবে নয়। আমরা অনেক বেশি বাজে শট খেলেছি।’

‘দিনশেষে নিউজিল্যান্ড অসাধারণ একটি দল। এখানে বলে সুইং থাকবে, বাউন্স মিলবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। কিন্তু আমরা শুরুতেই অনেক বেশি বাজে শট খেলে ফেলেছি। যখন ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসবেন, ম্যাচ ওখানেই শেষ।’

হারের জন্য অবশ্য কোনো অজুহাত খুঁজছেন না তামিম। মেনে নিচ্ছেন ব্যর্থতা, ‘আমি তাদের মধ্যে নই, যারা কোয়ারেন্টাইন বা পর্যাপ্ত অনুশীলনের সময় না পাওয়াকে ব্যর্থতার কারণ বানাবে। আমরা কেবল ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের প্রতিটি দল বাংলাদেশের বিষয়ে ঐক্যবদ্ধ: প্রধানমন্ত্রী

পরবর্তী

২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ডিইউজে

পরবর্তী

২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ডিইউজে

স্বাধীনতার ৫০ বছরে ৫০টি ফ্রি রিটার্ন এয়ার টিকিট

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT