চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাউজাকে ছাঁটাই করল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা ধুঁকছে। মেসির নিষেধাজ্ঞা আর বিশ্বকাপ যাত্রার শঙ্কা নিয়ে কঠিন সময় পার করছে ফুটবল পরাশক্তি দেশটি। এরপরও এগার্ডো বাউজার ওপর আস্থা রাখার ঘোষণাই এসেছিল। শেষপর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকতে পারল না আর্জেন্টিনা। সোমবার কোচ বাউজাকে ছাটাইয়ের ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কোচ ছাঁটাইয়ের বিবৃতিতে বলেছে, এগার্ডো বাউজাকে আমরা জানিয়েছি যে- তিনি আর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ নন।

গত আগস্টে লিওনেল মেসিদের দায়িত্ব বর্তেছিলেন ৫৯ বছর বয়সী বাউজার কাঁধে। শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হওয়ার পর তখনকার কোচ টাটা মার্টিনো সরে দাঁড়ান। তার আসনে ভরসা ভাবা হয় বাউজাকে। সেটি নয় মাসের বেশি স্থায়ী হলো না।

Banglabid

বাউজার অধীনে আর্জেন্টিনার অবস্থা অবশ্য যাচ্ছেতাই। এসময় ৮ ম্যাচে আলবিসেলেস্তারা জিতেছে মাত্র ৩টি ম্যাচে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের পাঁচে আছে তারা। হাতে মাত্র ৪ ম্যাচ। সরাসরি বিশ্বকাপ খেলতে এ

আর্জেন্টিনার ফুটবলের নতুন অভিভাবক নির্বাচিত হয়েছেন ক্লোদিও তাপিয়ে। সভাপতির দায়িত্ব নিয়ে প্রথমেই কোচ ছাঁটাইয়ে হাত দিলেন তিনি। নতুন কোচ হিসেবে হোসে সাম্পাওলির নাম জোরেশোরে আলোচিত হচ্ছে। তাপিয়ে কাকে বেছে নেন সেটিই এখন দেখার।

আগামী ৯ জুন মেলবোর্নে প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগেই হয়তো কোচ বেছে নেবে দেশটি। বিশ্বকাপ বাছাইপর্বে তাদের পরের ম্যাচগুলো উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবার মতোই গুলি করে হত্যা করা হলো যুবলীগ নেতাকে

পরবর্তী

‘শান্তির দূত’ মালালা

পরবর্তী

‘শান্তির দূত’ মালালা

শিক্ষার্থী হত্যা: সিটি ইউনিভার্সিটি বন্ধ, আটক ৪

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT