চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা বর্ণমালা কেনো জড়িয়েছেন জানেন না রিজওয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জার্সি পরে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষার মাসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরতে শুক্রবার বিপিএলের ম্যাচে দেশি-বিদেশি খেলোয়াড়রা বাংলা বর্ণমালা লেখা বিশেষ বাহুবন্ধনী পরে নেমেছিলেন। সতীর্থদের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বাহুতেও দেখা যায় বর্ণমালা। জায়ান্টস্ক্রিনে ভেসে ওঠে নানান বাংলা শব্দ। দিনটি হয়ে ওঠে বাংলাময়। তবে কেনো এই আয়োজন, সেটি সম্পর্কে ধারণা নেই রিজওয়ানের।

শুক্রবার মিরপুরে রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কুমিল্লা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিজওয়ান বলেন, ‘সত্যি কথা বলতে আমার ধারণা নেই। সবাই বাহুবন্ধনী নিয়ে নেমেছেন, আমিও তাই। জানি যে আজ ছুটির দিন। তবে কেনো এই আয়োজন সেটি সম্পর্কে আমার ধারণা নেই।’

ভাষার মাসের কথা জানানো হলে রিজওয়ান বললেন, ‘সবার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমিও টুকটাক বাংলা শেখার চেষ্টা করেছি এখানে এসে।’

Banglabid

কার্টলি অ্যামব্রোস, আমির সোহেলদের গায়েও ছিল কালো পাঞ্জাবি। তাতেও দেখা যায় বাংলা বর্ণমালা। বিপিএলের সব দেশি-বিদেশি ধারাভাষ্যকার, উপস্থাপকরা মিলে ফটোসেশনে অংশ নেন। শ্রদ্ধা জানান ভাষা সৈনিকদের।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সেই দিনটি আসার আগেই শেষ হয়ে যাবে বিপিএলের নবম আসর। টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি।

শুক্রবার তাই মিরপুরে কুমিল্লা ও রংপুরের ম্যাচে ভাষা শহীদদের স্মরণ করেন সবাই। ইংরেজিতে ধারাভাষ্য দিলেও মাঝে মধ্যেই বাংলা ভাষার তারা বললেন রান, ওভার, উইকেট সংখ্যা। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগেরদিনই জানায় আয়োজন সম্পর্কে।

Reneta

টানা তিন ম্যাচ হারের পর কুমিল্লায় যোগ দেন রিজওয়ান। তার ধারাবাহিক পারফরম্যান্সে টানা নয় ম্যাচ জেতে দলটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও শিরোপার দাবিদার হয়ে উঠেছে।

তবে প্লে-অফে রিজওয়ানকে পাচ্ছে না কুমিল্লা। তিনি রাতেই ফিরে যাবেন দেশে। যোগ দেবেন পাকিস্তান সুপার লিগে (বিএসএল)। রিজওয়ানের জায়গায় মঈন আলীকে আনছে কুমিল্লা। রাতে ঢাকা এসে পৌঁছাবেন ইংলিশ স্পিনিং অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা-রংপুরবিপিএল-২০২৩রিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাল কেটে মারফিকে ডেকে আনলো ভারত

পরবর্তী

‘এলাকার সবাই মেসি নামে ডাকতো, মেসি বলেই চিনতো’

পরবর্তী
বাংলাদেশি ফুটবল খেলোয়াড় পুরস্কার পেয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এলাকার সবাই মেসি নামে ডাকতো, মেসি বলেই চিনতো’

যাত্রাবাড়ির তেলেগু বাসিন্দাদের উচ্ছেদের হুমকি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ির তেলেগু বাসিন্দাদের উচ্ছেদের হুমকি উদ্বেগজনক: ঐক্য পরিষদ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT