চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন রাবি অধ্যাপক মলয় ভৌমিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পেলেন মলয় ভৌমিক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পেলেন মলয় ভৌমিক

রাবি প্রতিনিধি: বাংলা একাডেমি সাহিত্য (নাটক) পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও অনুশীলন নাট্যদলের উপদেষ্টা অধ্যাপক মলয় কুমার ভৌমিক। বাংলা সাহিত্যের দশ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন তার সঙ্গে আরো ১১ জন ব্যক্তিত্ব।

জানা যায়, আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার বিকালে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই পুরস্কারের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

অধ্যাপক মলয় কুমার ভৌমিক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) প্রতিষ্ঠাকালীন সদস্য। একই সাথে তিনি রাবিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। অধ্যাপক মলয় ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা দেশের নাট্য অঙ্গনে এক পরিচিত নাম। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা, লেখালেখিসহ বিভিন্ন সাংস্কৃতিক কাজের সাথে তিনি যুক্ত। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি দীর্ঘদিন ধরেই নাট্য রচনা, নির্দেশনা ও অভিনয়ের সাথেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার নাটকসমূহ প্রশংসিত হয়েছে বারংবার। তার এই অর্জন একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনুকরণীয় তেমনি শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Banglabid

উল্লেখ্য, অধ্যাপক মলয় কুমার ভৌমিক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ হতে এম. কম. সম্পন্ন করার পরে ১৯৮২ সালে উক্ত বিভাগেই শিক্ষকতা শুরু করেন। ২০০৩-২০০৬ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন। মূলতঃ তিনি নাটকের মানুষ হিসেবে বেশি পরিচিত হলেও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন। নাটক, সাংবাদিকতা ও শিক্ষার উপরে তার উচ্চতর প্রশিক্ষণ রয়েছে এবং তিনি এ সম্পর্কিত অনেক কর্মশালা ও সেমিনার পরিচালনা করেছেন। তিনি এখন পর্যন্ত ৩৫ টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

তিনি ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত রাজশাহী বেতারে নিয়মিত নাট্যশিল্পী ছিলেন। তিনি বিটিভি ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে নাট্যকার ও নাট্য শিল্পী হিসেবে কাজ করেছেন। তার রচিত মৌলিক নাটকের সংখ্যা ২৪ টি। এছাড়াও তিনি ৩৮ টি নাটকের নির্দেশনা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ হলো ‘গন্তব্য’, মার্চে মুক্তি

পরবর্তী

বাণিজ্য মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত

পরবর্তী
Trade fair

বাণিজ্য মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত

ইতিহাসের আরেক ধাপে ফেদেরার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT