চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমির নজরুল মঞ্চ এখন শূন্য ভিটা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এমন একটি সময় ছিল একুশে গ্রন্থমেলায় নজরুল মঞ্চে পাঠকদের আনাগোনা লেগেই থাকতো। তখন লেখক, প্রকাশক ও পাঠকদের ভিড় যেন নজরুল মঞ্চ থেকে শুরু হতো। বর্তমানে শুধুমাত্র বইয়ের মোড়ক উন্মোচন ছাড়া নজরুল মঞ্চে তেমন কোনো ভিড় দেখা যায় না।

এজন্য একরাশ হতাশা নিয়ে লেখক ও গল্পকার রেজা ঘটক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ‘বাংলা একাডেমি’র নজরুল মঞ্চ এখন শূন্য ভিটা’।

তিনি ওই স্ট্যাটাসে লিখেছেন: গতকাল অমর একুশে বইমেলায় ঘণ্টাখানেক ছিলাম, তাই বইমেলার ডায়েরি আর লিখিনি। একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা না লিখে পারছি না। বাংলা একাডেমি এবার একাডেমি’র নজরুল মঞ্চ থেকে ‘মোড়ক উন্মোচন মঞ্চ’ সরিয়ে উদ্যানের যে জায়গাটি পছন্দ করেছে, এটা আমার একদম পছন্দ হয়নি। নজরুল মঞ্চে এখন মশা আর মাছির ভিড়। ওখানে কাকের হাগুতে ভরপুর। একাডেমি ওটা পরিস্কার করার মত দায়িত্বটুকু পর্যন্ত পালন করেনি। নজরুল মঞ্চকে শূন্য ভিটা বানিয়ে বাংলা সাহিত্যের অমর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলমাকেই বরং অপমান করেছে স্বয়ং বাংলা একাডেমি।

Banglabid

এবারের মোড়ক উন্মোচন মঞ্চ পছন্দ না হবার কারণ কী? গতকাল আমি নিজের চোখে যা দেখেছি, তাই বলব এখন। মোড়ক উন্মোচন মঞ্চের পাশে যে সকল প্রকাশনার স্টল পড়েছে, তারা যে কী পরিমাণ শব্দ-সন্ত্রাসের শিকার, তা ওইখানে না গেলে কেউ বুঝতে পারবেন না। আমি আমার এক বন্ধু’র বই দেখার জন্য শব্দশৈলীতে গিয়েছিলাম। ঠিক তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব মোড়ক উন্মোচন মঞ্চের দিকে যাচ্ছিলেন। একটি বইয়ের মোড়ক উন্মোচন করার জন্য।

সেই দৃশ্য দেখে আমার মনে হয়েছে এটা বইমেলার পরিবেশ দারুণভাবে নষ্ট করেছে। কাদের ভাই আমার খুব প্রিয়। আমার মত কাদের ভাইয়ের অনেক ভক্ত আছেন। সেই ভক্তরা যেভাবে কাদের ভাইয়ের পেছনে যাচ্ছিলেন, তাদের কাছে ওটা বইমেলা ছিল না। তারা কে কত বেশি কাদের ভাইয়ের লোক, তাই দেখাতে তারা স্রেফ বইমেলার বিষয়টাই ভুলে গিয়েছিলেন। মনে হচ্ছিল, একটা মারদাঙ্গা মিছিল যাচ্ছে। বইমেলার মাঠে এমন অনেক মিছিল আমি গত কয়েক বছর ধরে দেখছি। যা বইমেলার জন্য চরমভাবে অপমানজনক। অথচ মাত্র দুই দিন আগে আমি ‘ভক্ত পরিবেষ্টিত ছাড়াই’ মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বইমেলায় প্রবেশের সময় দেখেছি। নাহিদ ভাই আর আমি কথা বলতে বলতে বইমেলায় একাডেমি অংশে ঢুকেছিলাম। সেখানে তেমন কোনো মিছিল কিন্তু ছিল না।

বুঝলাম, কাদের ভাই’র ভক্ত সংখ্যা বেশি। তাই বলে বইমেলার পরিবেশ নষ্ট করে এমন কিছু করা কী ঠিক? আমি নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য একাডেমি’র ভেতরে কোনো মিলনায়তনকে স্থায়ীভাবে ব্যবহার করার জন্য প্রস্তাব করছি। নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান একাডেমির কোন মিলনায়তনে হলে সেখানে বরং সকল ভক্তদের বেশ ভালো বসার ব্যবস্থা একাডেমি করতে পারবে। একাডেমি সেজন্য বইপ্রতি মিনিমাম এক হাজার টাকা করে নিক। তবুও আমাদের শব্দ-সন্ত্রাসের হাত থেকে বাঁচাক। বাংলা একাডেমি’র উচিত মোড়ক উন্মোচন মঞ্চটা একাডেমির কোনো মিলনায়তনে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া।

Reneta

অন্তত শব্দ দূষণ থেকে সবাইকে বাঁচানোর জন্য। কারণ এবারের ওই মোড়ক উন্মোচন মঞ্চের কাছে যাদের স্টল পড়েছে, তাদের শরীরে কান নামক কোনো ইন্দ্রীয় যদি বইমেলা শেষ বেঁচে থাকে, তা কেবল ডাক্তারগণ বলতে পারবে! আমি নিশ্চিত বাসায় গিয়ে এরা সবাই কানের ব্যথায় ভোগেন।

এবারের বইমেলায় বাংলা একাডেমি অংশে প্রবেশ করলে সেখানে কেমন ‘প্রাণটা নেই’ এমন একটা ইমেজ কাজ করছে! বাংলা একাডেমি’ কী এসব বিষয়ে নজরদারি করে না? এসব কী একাডেমির কারো চোখে পড়ে না? তাহলে এমন বইমেলার আয়োজক সেজে কী লাভ? ক্ষমতা দেখানো আর ক্ষমতা শো করায় বাঙালির চিরায়ত এই যে বেলাল্লাপনা, এটা শেষপর্যন্ত অমর একুশে বইমেলাকেও গ্রাস করেছে দেখে, আমি খুব হতাশ! তবুও প্রাণের বইমেলায় মনের টানে যাই। কিন্তু অনেক কিছু দেখে মাথাটা নষ্ট হয়ে যায়!

সকলের শুভ বুদ্ধির উদয় হোক। সবার আগে বাংলা একাডেমির শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি। বই কিনুন। প্রিয়জনকে বই উপহার দিন। অমর একুশে বইমেলা নিরাপদ ও সফল হোক। জয় বাংলা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বইমেলারেজা ঘটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাবার মানেই নিষেধ নয়

পরবর্তী

খালেদার আদালত পরিবর্তনের আবেদনের শুনানি বুধবার

পরবর্তী
অনুচ্ছেদ

খালেদার আদালত পরিবর্তনের আবেদনের শুনানি বুধবার

গ্র্যামির আসরে বর্ণবাদ?

সর্বশেষ

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT