চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় ‘চিকিৎসা বিজ্ঞান পরিভাষা’ করার উদ্যোগ ছিলো বাংলা একাডেমির

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৯:১০ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ভাষা

ভাষাসংগ্রামীরা মনে করেন, মাতৃভাষা বাংলাকে জীবিকার ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে নিজ ভাষায় উচ্চ শিক্ষার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ সৃষ্টির আগেই সর্বস্তরে বাংলা ভাষা চালুর অঙ্গীকার করেছিলেন। স্বাধীন দেশে বঙ্গবন্ধুর নির্দেশে ‘চিকিৎসা বিজ্ঞান পরিভাষা’ করার উদ্যোগ নেয় বাংলা একাডেমি। নেতৃত্বে ছিলেন ভাষা সংগ্রামীরা।

একাত্তরের ১৫ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির অনুষ্ঠানে বলেছিলেন, তার দল ক্ষমতা গ্রহণের দিন থেকেই সরকারি অফিস-আদালতসহ জাতীয় জীবনের সব ক্ষেত্রে বাংলা চালু করা হবে। ওই বছরই একুশের অনুষ্ঠানে সবক্ষেত্রে বাংলা ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন তিনি।

ভাষাসংগ্রামীরা মনে করেন, মাতৃভাষা বাংলা শুধু রাষ্ট্রভাষা নয় জাতীয় ভাষা এবং জীবিকার ভাষাও হতে হবে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সে উদ্যোগ নিয়েছিলেন। তাকে সমর্থন যোগান সে সময়ের শিক্ষাসচিব ভাষাসংগ্রামী মুজিবুল হক, সরদার ফজলুল করিম, কবীর চৌধুরীসহ ও বাংলা একাডেমির সভাপতি সৈয়দ মুর্তজা আলী।

Banglabid

১৯৭৩-৭৪ সালে চিকিৎসা বিজ্ঞানের বই বাংলা করার উদ্যোগ নেয় বাংলা একাডেমি। ওই কাজে সম্পৃক্ত হন ভাষাসংগ্রামী আহমদ রফিক, ডাক্তার সাঈদ হায়দার এবং অন্যরা।

১৯৫২’র ভাষা আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন ডাক্তার সাঈদ হায়দার। প্রথম শহীদ মিনারের নকশা তৈরিতেও ভূমিকা ছিলো তার। তিনি বলেন, ‘কানিং হামের’-এনাটমি এবং ডেভিডসন্সের মেডিসিন বইটির পরিভাষা করায় তাদের উদ্যোগ সর্বস্তরের বাংলা ভাষা চালুতে ইতিহাস হতে পারতো।

ব্যক্তি উদ্যোগে মেডিকেল শিক্ষায় বিশেষত ঔষধ শাস্ত্রের বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ করা শুরু করেছিলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। প্রায় ১৭শ বাংলা পরিভাষা করেন তিনি। সেগুলো সেসময়ের গণস্বাস্থ্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছিলো।

Reneta

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাগাতার কর্মবিরতির ঘোষণা মেডিকেল টেকনোলজিস্টদের

পরবর্তী

মাইদুর রহমান রুবেলের কন্যারাশি বইমেলায়

পরবর্তী

মাইদুর রহমান রুবেলের কন্যারাশি বইমেলায়

সিরিল রামাফোসা-জ্যাকব জুমা-সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT