চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর-জি নেটওয়ার্ক স্থাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলালিংক

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৫:২২ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের 4G LTE নেটওয়ার্ক লোগো, দ্রুত ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিকম ও ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক উন্নত ও আধুনিক ফোর-জি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে সকলের কাছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি ঢাকা সফরকালে এক সংবাদ সম্মেলনে ভিওনের সিইও জন- ইভস্‌ সার্লিয়ার আগামী ৩ বছরে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যার মধ্যে প্রায় অর্ধেক বিলিয়ন ডলার ব্যয় হবে শুধু নেটওয়ার্ক উন্নয়নের জন্য।

মঙ্গলবার বাংলালিংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের ৩০% মানুষ স্মার্টফোন ব্যবহার করছে, এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। বাংলালিংক একটি শক্তিশালী ফোর-জি নেটওয়ার্ক চালু করতে প্রস্তুত। গত বছর বাংলালিংকের নেটওয়ার্কে ফোর-জি সেবার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া নেটওয়ার্ক আধুনিকীকরণের জন্য উদ্যোগ নেওয়া এবং সম্প্রতি সিমগুলিকে ফোর-জিতে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।চালু থাকা দ্রুতগতির থ্রি-জি সেবা প্রদানের জন্য নেটওয়ার্কের কাভারেজ আরও বিস্তৃত ও উন্নত করতে নেটওয়ার্কে বিনিয়োগ করা অব্যাহত রয়েছে। বর্তমানে ৯০% এর বেশি সাইট থ্রি-জি কাভারেজের আওতায় আনা হয়েছে, এই বছরের মধ্যে বাকি অংশও আপগ্রেড করা হবে।

বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবেইদ বলেন,” ফোর-জি প্রযুক্তি আমাদেরকে অত্যাধুনিক সার্ভিস প্রদান করতে সক্ষম করে তুলবে। সকলের জন্য সার্বিকভাবে ডিজিটাল জীবনযাপন নিশ্চিত করার জন্য সর্বোৎকৃষ্ট ফোর-জি নেটওয়ার্ক প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

গত বারো বছর ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে বাংলালিংক। বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৩ কোটি ২০ লক্ষেরও বেশি। এটি নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪জিএলটিইফোর জিবাংলালিংক ফোর-জি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬

যমুনা সেতু এলাকায় হবে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

আগস্ট ৪, ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দল এখনো নাম দেয়নি, ১২ সদস্য নিয়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

আগস্ট ৪, ২০২৬

আব্দুল্লাহর সেঞ্চুরি-বাবরের ৮৬, ব্যাটে নির্ভার পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT