চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলার আকাশ মুক্ত রাখার সজ্জায় রাশিয়ার ইয়াক-১৩০

জাহিদ নেওয়াজ খান জাহিদ নেওয়াজ খান
১:৫৩ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলার আকাশ মুক্ত রাখার দীর্ঘমেয়াদী রণসজ্জা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক কমব্যাট ট্রেইনার এয়ারক্রাফট ইয়াকোলেভ ইয়াক-১৩০। প্রথম দফায় ছয়টি স্টেট অব দ্যা আর্ট ইয়াক-১৩০ রোববার ভোরে ঢাকায় এসে পৌঁছাবে বলে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন হাইটেক কোম্পানি রোসোবোরন এক্সপোর্ট (রোস্টেক) এর মহাপরিচালক সের্গেই শেমেজভ আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রথম দফায় বাংলাদেশকে ছয়টি ইয়াক-১৩০ হস্তান্তরের খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে যে ১৬টি ইয়াক-১৩০ কিনছে এই ছয়টি তার প্রথম চালান বলে তিনি জানিয়েছেন।

Banglabid

এই ছয়টি কমব্যাট ট্রেইনার যা একইসঙ্গে প্রশিক্ষণ এবং শত্রুর স্থাপনায় আক্রমণের কাজে ব্যবহার করা যায় এখন আকাশপথে ঢাকার পথে আছে। বাকি ১০টি ইয়াকও আগামী বছর নাগাদ সরবরাহ পাবে বাংলাদেশ।

সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে বাংলাদেশ দ্বিতীয় রাষ্ট্র যে রাশিয়ার কাছ থেকে ইয়াক-১৩০ কিনেছে। এর আগে এরকম ১৬টি এয়ারক্রাফট কিনেছে আলজেরিয়া। আর সাবেক সোভিয়েতভুক্ত দেশ হিসেবে প্রথম ইয়াক কিনেছে বেলারুশ। প্রথম দফায় চারটির পর আগামী বছর তারা আরো চারটির সরবরাহ পাবে।

এর বাইরে লিবিয়া ইয়াক কিনতে চাইলেও গাদ্দাফীর পতনের পর নতুন সরকার ওই চুক্তি বাতিল করে। আর চুক্তি হলেও পরিস্থিতির কারণে সিরিয়াকে আপাতত: ইয়াক সরবরাহ করছে না রাশিয়া।

Reneta

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকায়নের অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য প্রথমে ২৪টি ইয়াক কেনার পরিকল্পনা হয়েছিলো। পরে অর্থনৈতিক কারণে ১৬টি ইয়াক-১৩০ কেনার সিদ্ধান্ত হয়।

মূলতঃ প্রাথমিক এবং রণপ্রশিক্ষণে ব্যবহার করা হলেও শত্রুর স্থাপনায় আক্রমণেও ব্যবহার করা যায় ইয়াক-১৩০। বিমান সেনাদের এই জঙ্গি বিমানটি পঞ্চম প্রজন্মের প্রশিক্ষণের সুবিধা দেয়।

ইয়াক-১৩০ প্রথমবারের মতো আকাশে উড়ে ১৯৯৬ সালে। ২০০২ থেকে এটি রাশিয়ার বিমান সেনাদের জন্য প্রাথমিক এবং মূল প্রশিক্ষণ এয়ারক্রাফট হিসেবে ব্যবহার হয়ে আসছে।

এই বিমানটি অত্যন্ত নিরাপদ হিসেবেও বিবেচিত হয়। হাজার হাজার উড্ডয়নে এখন পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে মাত্র তিনটি। তিন ক্ষেত্রেই দুইজন করে ছয়জন পাইলট এয়ারক্রাফট থেকে বের হয়ে আসতে পারেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

ককপিটে দুইজন পাইলটকে বহন করা দ্বৈত ইঞ্জিনের ইয়াক-১৩০ অন-বোর্ড স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থাসহ আকাশে অন্য এয়ারক্রাফটে এবং আকাশ থেকে মাটিতে মিসাইল এবং বোমা হামলায় সক্ষম।

‘ইয়াক-১৩০’ এমন কৌশলগত সামরিক আকাশযান যা বহুমুখি ব্যবহার উপযোগী। ঘণ্টায় এর গতিবেগ এক হাজার কিলোমিটারের বেশি। এছাড়া তিন হাজার কেজি বিস্ফোরক ও যুদ্ধাস্ত্র বহন করতে পারে একেকটি ইয়াক-১৩০। একবার জ্বালানি নিয়ে একটি বিমান দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইয়াক জঙ্গি বিমানগুলো কিনতে খরচ হচ্ছে ৮০০ মিলিয়ন ডলার। তবে এর প্রায় পুরোটাই খুবই কম সুদে ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া। বাংলাদেশকে নগদ পরিশোধ করতে হচ্ছে মাত্র ১০ শতাংশ।

১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার সরকার রাশিয়ার কাছ থেকে ১২৪ মিলিয়ন ডলারে আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান কিনেছিলো।

বাংলাদেশ বিমান বাহিনীর রণসজ্জায় এখন রাশিয়ার মিগ-২৯ ছাড়াও চায়নার চেংডু এফ-৭ যুদ্ধ বিমান আছে। ট্রেইনার এয়ারক্রাফটের মধ্যে আছে চীনের তৈরি ন্যানচ্যাং পিটি-৬, (সাবেক) চেকোস্লাভাকিয়ার তৈরি এরো এল-৩৯, চীনের তৈরি হংডু কে-৮, চেক রিপাবলিকের তৈরি এ-৪১০ এবং যুক্তরাষ্ট্রের তৈরি বেল-২০৬।

পরিবহন বিমানের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের তৈরি সি-১৩০ এবং ইউক্রেনের তৈরি অ্যানতোনোভ এন-৩০। রাশিয়ার তৈরি অ্যাটাক হেলিকপ্টার মিল মি-১৭১ ছাড়াও হেলিকপ্টারের মধ্যে আছে রাশিয়ারই মিল মি-১৭ এবং যুক্তরাষ্ট্রের তৈরি বেল-২১২। এছাড়াও বিমান বাহিনীতে রাশিয়ার তৈরি মিল মি-১৭ এর উন্নত মানের ভিআইপি পরিবহন হেলিকপ্টারও আছে।

দেখুন ইয়াক-১৩০ নিয়ে একটি ভিডিও:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াক-১৩০বাংলাদেশ বিমান বাহিনীবাংলাদেশ-রাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষকদের দাবি বিবেচনার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

পরবর্তী

এবার বর্ণবাদ বিতর্কে ক্যালিফোর্নিয়া পুলিশ (ভিডিওসহ)

পরবর্তী

এবার বর্ণবাদ বিতর্কে ক্যালিফোর্নিয়া পুলিশ (ভিডিওসহ)

পালমিরায় সিরিয়ার বিমান হামলা

সর্বশেষ

ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT