চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ স্বচ্ছ্বতা জবাবদিহিতায় অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
নির্বাচিত মিডিয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বচ্ছ্বতা জবাবদিহিতায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘এনআইএমসি মিডিয়া এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো: মাহমুদুল হোসাইন খান বিশেষ অতিথি এবং যুগ্মসচিব আয়েশা আক্তার, ইউরোপীয় ইউনিয়নের এটাশে ফানি ফারমাকি (Fani Farmaki), ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিসিওসিয়া (Tom Miscioscia) এবং ‘প্লাটফর্ম ফর ডিভালপমেন্ট’ প্রকল্পের টিম লিডার আরসেন স্টেপনিয়ান (Arsen Stepnyan) সম্মনীয় অতিথির বক্তৃতা দেন।

ড. হাছান বলেন, ‘বাংলাদেশে যখন নির্বাচন হয়, সেটি স্থানীয় সরকার নির্বাচন, মেয়র নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন যেটিই হোক, তখন সমস্ত প্রার্থীর ট্যাক্স বা আয়করের ফাইল জমা দিতে হয়। অথচ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন শেষ করেছেন কিন্তু আজ অবধি ট্যাক্স বা আয়করের ফাইল জমা সম্পন্ন করেননি। সুতরাং এ ধরনের স্বচ্ছতার ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে আছি। আমাদের দেশে কেউ এটা ফাইল না করে পারে না।’

Banglabid

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সুশাসনের ওপর জোর দিচ্ছে বিধায় ক্যাবিনেট ডিভিশনের অধিনে এই প্রকল্পটি নেওয়া হয়েছে, কারণ তারা মানুষকে জানাচ্ছে সরকারের দপ্তরে কিভাবে এবং কি কি সুবিধা মানুষ পেতে পারে। অনেক কিছু সম্পর্কে মানুষ জানে না। যেমন তথ্য অধিকার আইন অনেক সাধারণ মানুষ জানে না। এমন কি অনেক সাংবাদিকও ভালো মতো জানে না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠন করার পর এ আইন সংসদে পাস হয় এবং সে আইন বলে তথ্য কমিশন গঠিত হয়। তথ্য কমিশন গঠিত হওয়ার পর এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।’

‘কোনো দপ্তরে গিয়ে ফাইলের পাতা চুরি করার প্রয়োজন নাই বা কোনো দপ্তরে গিয়ে সেখানে কাউকে ম্যানেজ করে তথ্য জানার দরকার নাই’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেকে সরকারি কিম্বা বেসরকারি কোনো দপ্তরে গিয়ে তথ্য না পেয়ে তথ্য কমিশনের মাধ্যমে আবেদন করেছে এবং কমিশন তা নিষ্পত্তি করেছে। এ রকম বহু নজির আছে। কিন্তু আইন না জানার ফলে তথ্য চুরি করার চেষ্টা হয়, সরকারি অফিসে পিয়ন, দারোয়ান বা যে ফাইলের ফটোকপি করে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়, সে জন্য তাদের ম্যানেজ করা হয় এবং তারা ম্যানেজ হয়ে দিয়েও দেয়, যা সমীচীন নয়। এগুলোর প্রয়োজন আছে বলে মনে করি না কারণ আমাদের তথ্য অধিকার আইন আছে। তথ্য অধিকার আইনেও যদি আপনি না পান তাহলে আদালত রয়েছে।’

তথ্যমন্ত্রী হাছান বলেন, ’বিশ্বের প্রতিটি দেশেরই কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকে যা প্রকাশযোগ্য নয়, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, যুক্তরাজ্য বলুন, সবদেশেই। কিন্তু আমাদের দেশে এতটি ভুল ধারণা হচ্ছে, সবকিছু ‘পাবলিক’ হতে হবে, যা ঠিক নয়, মানুষকে এটিও জানাতে হবে।’

Reneta

‘আমাদের সরকার সবকিছুতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করেছে’ উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে ১২-১৪ বছর আগে কোনো জায়গায় টেন্ডার ফেললে সেই টেন্ডার বক্স ছিনতাই, মারামারি গোলাগুলি, মৃত্যু-আহত এগুলো নিয়মিত ঘটনা ছিল পত্রিকার পাতায়। এখন সবকিছু অনলাইন, ই-টেন্ডারে হয়। ই-টেন্ডারিং একটা স্বচ্ছতা নিশ্চিত করেছে। এ সময় ই-ফাইলের পাশাপাশি কাগজের ফাইলও দরকার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, ই-ফাইলিং অবশ্যই আমাদের কাজে গতি এনেছে, আমি বিদেশে বসে ই-ফাইল সই করি এবং প্লেনে বসে ফাইল সই করেছি এমনও হয়েছে। কিন্তু সংরক্ষণের জন্য কাগজের ফাইলও দরকার আছে।’

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগ গৃহীত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্রিটিশ কাউন্সিলের ‘প্লাটফর্ম ফর ডিভালপমেন্ট’ প্রকল্পের আওতায় সারাদেশের ১৫০ জন সাংবাদিককে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণ শেষে নির্বাচিত ১০ জনকে তাদের রিপোর্টিংয়ের জন্য ‘এনআইএমসি মিডিয়া এওয়ার্ড’ স্মারক প্রদান করেন মন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাকুরির শেষ দিনে প্যারাট্রুপারদের নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত গড়লেন ভারতীয় লে. জেনারেল 

পরবর্তী

বর্ষসেরা গোলরক্ষক বাজপাখি মার্টিনেজ

পরবর্তী
বাজপাখি মার্টিনেজের ছবি, তিনি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা গোলরক্ষক বাজপাখি মার্টিনেজ

অ্যালেগ্রি বিশ্বকাপের সেরা কোচ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তি-গার্দিওলাকে টপকে বর্ষসেরা কোচ স্কালোনি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT