চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পতাকা বৈঠক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:১৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন পর্যায়ে পতাকা (ফ্ল্যাগ) বৈঠক শেষ হয়েছে।

সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে টেকনাফের সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রিসোর্ট’ এর সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, বৈঠক অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিং টু এর নেতৃত্বে সেদেশের ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল সোমবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিরা তাদেরকে ফুল ও গিফট দিয়ে উঞ্চ অভ্যর্থনা জানান। সেখান থেকে সেন্ট্রাল রিসোর্টে এসে বিজিপি দল পতাকা বৈঠকে যোগ দেয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান।

বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান, সমুদ্র সীমা ব্যাবহার, ট্রানজিট পাস, সীমান্ত বাণিজ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পতাকা বৈঠকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান, কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহামেদ, রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রহমান ও টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর রুবায়াৎ কবীরসহ অনেকেই উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বৈঠকের মিয়ানমারের বিজিপি প্রতিনিধি দলকে বিদায় দিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন।

ট্যাগ: বর্ডার গার্ড বাংলাদেশবিজিপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গুয়ার হাওরের হৃদয় মাঝি

পরবর্তী

বান্দরবানে ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা, বিজিবির গুলিতে নিহত ১

পরবর্তী

বান্দরবানে ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা, বিজিবির গুলিতে নিহত ১

ডিভোর্স চান স্ত্রী, সংসার করতে চান অভিনেতা সিদ্দিক

সর্বশেষ

শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬

অবশেষে নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

আগস্ট ৩০, ২০২৬

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

আগস্ট ৩০, ২০২৬

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT