চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ, ভারত, নেপালে বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Flooded banks of Jharahi River near Parasi Bazaar in Nawalparasi on Wednesday, July 22. Photo: Shreeram Sigdel

Flooded banks of Jharahi River near Parasi Bazaar in Nawalparasi on Wednesday, July 22. Photo: Shreeram Sigdel

ভারী বৃষ্টিপাতের পর বন্যা, ভূমিধস এবং বজ্রপাতে বাংলাদেশ এবং প্রতিবেশী ভারত ও নেপালে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পাশাপাশি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির  আশঙ্কা করছে নেপালের সংবাদ মাধ্যম ‘দি হিমালয়’।

রোববার পত্রিকাটি জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে তৈরি হওয়া বন্যা ও ভূমিধসে গত কয়েকদিনে শুধু নেপালেই ৫০ জনের মৃত্যু হয়েছে। আর ভারতের উত্তরপূর্বাঞ্চলে নিহতের সংখ্যা প্রায় ১৪ জন।

এছাড়াও মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে বাংলাদেশের গ্রামাঞ্চলে গত শনিবার থেকে বজ্রপাতে মারা গেছে প্রায় ১২ জনের বেশি কৃষক। বন্যা ও ভূমিধসে মারা গেছে আরোও কয়েকজন।

Banglabid

বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা রবিউল ইসলাম ওই দি হিমালয়কে বলেন, সেখানে বন্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। যাদের ঘরবাড়ি বন্যায় প্লাবিত হয়েছে।

মূলত বাংলাদেশ নিম্ন ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রায় ১৩০টির বেশি বড় নদী রয়েছে। ভারি বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে আসা পানির ফলে এই নদীগুলো প্রবাহিত হয়ে মৌসুমি বন্যার সৃষ্টি হয়।

ভূমিধসের পাশাপাশি বন্যায় নেপালে প্রায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। বন্যায় আটকা পড়া এক হাজার এক‘শ মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়েছে নেপালের প্রশাসন। ধারণা করা হচ্ছে প্রায় ১০ হাজার মানুষকে বন্যায় কবলিত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে।

Reneta

নেপালের জাতীয় জরুরি সেবা কেন্দ্র জানায়, গত শুক্রবারে থেকে মৌসুমি ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে ও বন্যার কবলে পড়ে এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছে। ভূমিধস ও বন্যার কারণে দেশটির প্রায় ৯টি বড় সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সড়কগুলোতে যানচলাচলের জন্য প্রস্তুত করতে কাজ করছে জরুরি সেবা প্রতিষ্ঠানটি। অন্যান্য সড়কগুলো পরিষ্কার করতে দেশটিতে কাজ করছে প্রায় কয়েক হাজার পুলিশ সদস্য। খারাপ আবহাওয়ায় জরুরি সেবা দিতে হেলিকপ্টার নামানো হয়েছে।

নেপালের আবহাওয়া অফিস থেকে আগাম সতর্কবার্তা দেয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে আরো সংকট তৈরি হতে পারে। বন্যার পানি আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।

ভারতের উত্তরপূর্বাঞ্চলে বন্যায় নিহত হয়েছেন প্রায় ১৪ জন। বন্যায় কবলিত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ।দেশটির অরুণাচল, আসাম, সিকিম, মিজোরাম, মেঘালয় রাজ্যগুলোতে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যায় মৃত্যুভারী বৃষ্টিপাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত

পরবর্তী

আইসিসির বিশ্বকাপ সেরা দলে সাকিব

পরবর্তী

আইসিসির বিশ্বকাপ সেরা দলে সাকিব

মুক্তির অপেক্ষায় সেই আজমত আলী

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT