চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংক-বিএসইসির বৈঠক: ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় সীমা বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
ব্যাংক কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) লভ্যাংশ ঘোষণার সীমা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো ৩৫ শতাংশ লভ্যাংশ আর নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো সুবিধাজনক হারে বোনাস ঘোষণা করতে পারবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে।

সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠিত এক বৈঠকে লভ্যাংশের সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলো তাদেকে বেঁধে দেয়া সীমার চেয়ে ৫ শতাংশ বেশি লভ্যাংশ দিতে পারবে। অর্থাৎ সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দেয়া যাবে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে লভ্যাংশের সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ বেঁধে দিয়েছিল।

অন্যদিকে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নগদ লভ্যাংশের সীমা না বাড়ানো হলেও বোনাস দেয়ার সুযোগ দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ১৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি সুবিধাজনক হারে বোনাস দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

তবে লভ্যাংশের নতুন সীমা কার্যকরের ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে। সেসব শর্ত পূরণ করেই সর্বোচ্চ সীমা পর্যন্ত লভ্যাংশ দেয়া যাবে। যদিও শর্ত সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকের লভ্যাংশের সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর কয়েকদিন পর আর্থিক প্রতিষ্ঠানেও লভ্যাংশের সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ নির্ধারণ করে দেয়া হয়।

লভ্যাংশের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনায় তীব্র প্রভাব পড়ে পুঁজিবাজারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম অনেক কমে যায়। এতে চরম অস্থিরতা দেখা দেয় বাজারে। এরপর এটা নিয়ে শুরু হয় বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা-সমালোচনা।

সাধারণত পুঁজিবাজারে প্রভাব পড়তে পারে এমন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাথে আলোচনা করে নেয়ার একটি নির্দেশনা রয়েছে। কিন্তু লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিএসইসির সাথে কোনো আলোচনা-ই করেনি বাংলাদেশ ব্যাংক। এরপর বিএসইসি বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়কে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতে দুই নিয়ন্ত্রক সংস্থার (বাংলাদেশ ব্যাংক-বিএসইসি) বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। সেই পরিপ্রেক্ষিতে সোমবার বিএসইসিতে আলোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সফল বৈঠক হয়েছে। বৈঠকে মুদ্রাবাজার ও পুঁজিবাজারের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক, যা শেয়ারবাজারে খুবই ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, নতুন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংক পরবর্তী সময়ে স্পষ্ট করবে। এছাড়াও বিএসইসিও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানাবে।

ভবিষ্যতে ব্যাংক ও শেয়ারবাজারের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে- বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান বিএসইসির মুখপাত্র।

ট্যাগ: আর্থিক প্রতিষ্ঠানপুঁজিবাজারবাংলাদেশ ব্যাংকবিএসইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে সিনেমায় জীবিত হয়ে উঠেছিলেন ৭৮ জন!

পরবর্তী

‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ পেলেন ১৭ নারী

পরবর্তী
উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ বিজয়ীদের ছবি, নারীদের নেতৃত্বের স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ পেলেন ১৭ নারী

জাতীয় সংসদ

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT