চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ প্রমাণ করতে চায়, সত্যিই ভাল খেলে

নাজিম আল শমষের নাজিম আল শমষের
১০:১৩ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের হকির খেলোয়াড়রা প্রতিপক্ষের বিরুদ্ধে ডিফেন্স করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার ভারত পরীক্ষা। শুক্রবার বাংলাদেশের জন্য ঘরের মাঠের টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচও। যেন জ্বলন্ত উনুন থেকে তপ্ত কড়াইয়ে পড়ার দশা! তবে চ্যালেঞ্জটা নিতে বলছেন বাংলাদেশ হকি দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল। সেরাটা দিয়ে জিমিদের প্রমাণ করতে বলছেন, বাংলাদেশ সত্যিকার অর্থেই সমীহ করার মত দল।

লাল-সবুজদের থেকে র‍্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে লড়াইটা কেমন হতে যাচ্ছে? কেমন হবে খেলার ধরন? দশম এশিয়া কাপে পুল ‘এ’র প্রথম ম্যাচে আক্রমণাত্মক খেলার কথা বলেও তালগোল পাকিয়ে বসে বাংলাদেশ। জিমির দল না পেরেছে আক্রমণে গড়তে, না পেরেছে রক্ষণ সামলাতে। পুরো ম্যাচ জুড়ে ছিল ভুল পাসের ছড়াছড়ি। ছিল সমন্বয়হীনতার অভাব।

ভারতের বিপক্ষে করা সব ভুলত্রুটি শুধরে এবার রক্ষণাত্মক খেলার কথাই চ্যানেল আই অনলাইনকে বললেন কামাল। একটি দল হয়ে খেলে কিছু করে দেখানোর প্রত্যয়টাই এখন বাংলাদেশের সাবেক হকি তারকার কণ্ঠে।

Banglabid

‘হকি ম্যাচে বড় দলগুলোর বিপক্ষে একবার ভুল হয়ে গেলে সেগুলো শুধরে ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। র‍্যাঙ্কিংয়ে দেখুন, ভারত ৬ আর আমরা ৩৪! সুযোগ কম পাওয়াটাই স্বাভাবিক। যে সুযোগগুলো পাবো সেগুলো কাজে লাগাতে হবে। খেলোয়াড়দের নিজেদের নৈপুণ্যের বাইরে গিয়েও প্রমাণ করতে বাংলাদেশ সত্যিই ভাল খেলে। রক্ষণের সময় সবাইকে নিচে নেমে আসতে হবে। আবার দ্রুত আক্রমণেও উঠে যেতে হবে।’

পাকিস্তানের নেওয়া সাত পেনাল্টি কর্নারের বিপরীতে একটি পেনাল্টি কর্নারও পায়নি বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে সারোয়ার হোসেনের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে স্বাগতিকদের। বলের দখলে রাখতে গিয়ে উল্টো প্রতিপক্ষের দিকে ঠেলে দিতে দেখা গেছে গত ম্যাচে।

রক্ষণের পাশাপাশি তাই মধ্যমাঠে বল দখলে নেওয়ার কথাও জানালেন কামাল, ‘বাংলাদেশ অবশ্যই ভাল খেলার সামর্থ্য রাখে। রক্ষণ সামলে মাঝমাঠে ভাল খেলতে হবে। যেহেতু ভারত শক্তিশালী দল, আমরা তাই অহেতুক অ্যাটাকে যেতে চাই না। শুধু সুন্দর একটি ম্যাচ উপহার দিতে চাই। যদি একটা দল হয়ে আমরা খেলতে পারি, তবে সেটা সম্ভব।’

Reneta

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার পুল ‘এ’র দ্বিতীয় ম্যাচে বিকেল ৫.৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে বিকেল ৩টায় জাপানের বিপক্ষে লড়বে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট প্রতিপক্ষ পাকিস্তান

পরবর্তী

বিসিবির অন্তর্বর্তী পরিচালনা, ব্যাখ্যা নেই কারও কাছেই

পরবর্তী

বিসিবির অন্তর্বর্তী পরিচালনা, ব্যাখ্যা নেই কারও কাছেই

UNESCO logo on modern building in Paris, France. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের কারণে ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT