চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের কারণে ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
UNESCO logo on modern building in Paris, France. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরাইল বিরোধী অবস্থানের অভিযোগ এনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বছরের শেষের দিকে তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বৃহস্পতিবার এক ‍বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

বিবৃতিতে বলা হয়, ইউনেস্কোর বাড়তে থাকা বকেয়া বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এবং তারা মনে করছে এই প্রতিষ্ঠানটির পুনর্গঠন প্রয়োজন। এর আগে ২০১১ সালে প্যালেস্টাইনকে পূর্ণ সদস্যপদ দেয়ায় ইউনেস্কো’কে দেয়া তাদের বেশিরভাগ চাঁদার পরিমান কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, ‘গত বছর পবিত্র স্থান জেরুজালেমের সঙ্গে ইহুদিদের সংশ্লিষ্টতার বিষয়টি একটি প্রস্তাবনায় উল্লেখ না করায় ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা স্থগিত করে ইসরায়েল। আর এ বছর পশ্চিম তীরের পুরনো হেবরন নগরীকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করায়  ইউনেস্কোর সমালোচনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।’

এছাড়া ইউনেস্কোর কয়েকটি সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছ থেকে সমালোচনার শিকার হয়েছে। সেসবের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ইউনেস্কো ছাড়ার এ সিদ্ধান্ত। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু এসব কারণই নয়, যুক্তরাষ্ট্রের ইউনেস্কো ছাড়ার পেছনে আরও একটি উদ্দেশ্য কাজ করেছে। আর তা হচ্ছে, অর্থ বাঁচানো।

যুক্তরাষ্ট্রের ইউনেস্কো ছাড়ার এ সিদ্ধান্তকে ‘গভীর অনুতাপের’ বিষয় বলে উল্লেখ করেছেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। তিনি বলেছেন, এই পদক্ষেপ জাতিসংঘ পরিবার এবং জোটবদ্ধতার জন্য একটি ক্ষতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনেস্কোইসরায়েলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT